1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নবীনগরে হানিফ মিয়া নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

নবীনগরে হানিফ মিয়া নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা

এস.এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হানিফ মিয়া (৩৮) নামের এক প্রবাসীকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলা বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি।

সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার নুরজাহানপুর গ্রামের মৃত দুবরাজ মিয়ার ছেলে প্রবাসী হানিফ মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হওয়ার পর রাতে বাড়িতে ফিরে না আসায়, তার পরিবারের লোকজন অনেক খোঁজাখোঁজির পরও তার কোন সন্ধান না পেয়ে, ফজরের পর আবারও হানিফ মিয়ার বোন ও মা তাকে খুঁজতে বের হলে বাড়ির সামনে একটি রক্তমাখা দা ও হানিফের একটি জুতা দেখতে পায়। পরে বাড়ির পাশের খালে হানিফের মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জমায়েত হয়।হানিফের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে খুন করে ডোবার পাশে ফেলে রেখে যাওয়ার পর শেয়াল কুকুরে তার হাতের মাংশ খেয়ে ফেলেছে। পরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেন।

নিহতের বোন শিল্পি আক্তার জানান, আড়াই বছর আগে ওই গ্রামের ডলার ব্যবসায়ী শাকিলের নেতৃত্বে সামসুজ্জামান,সানাউল্লাহ, হানিফ মিয়ার হাত ও পায়ের রগ কেটে দিয়েছিলো। ঐ যাত্রায় হানিফ বেঁচে গেলেও এবার ডলার ব্যবসায়ী শাকিলের অর্থায়নে নুরজাহান পুর গ্রামের মাদক সম্রাট মোনাফ তার ছেলে শিপন,সুমন,রুমান এবং ভাতিজা টিপু তাদের সাথে দুজন ভাড়াটিয়াও ছিলো। ওই সন্ত্রাসীরা আমার ভাইকে কুপিয়ে হত্যা করে খালের কচুরি পানার মধ্যে ফেলে গেলে শিয়াল কুকুরে কামড়িয়ে তার একটি হাতের কিছু অংশ খেয়ে ফেলে। নিহত হানিফ মিয়া দুই সন্তানের জনক ও তার স্ত্রী আট মাসের গর্ভবতী।

এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্তের জন্য তদন্ত চলছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares