1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বঙ্গবন্ধুর খুনিদের বাসার সামনে বিক্ষোভ করুন : পররাষ্ট্রমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

বঙ্গবন্ধুর খুনিদের বাসার সামনে বিক্ষোভ করুন : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
Spread the love

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের বাড়ির সামনে প্রতিবাদ ও বিক্ষোভ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ রবিবার (১৫ আগস্ট) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীদের অনুরোধ করব চিহ্নিত খুনিদের বাসার সামনে গিয়ে প্রতিমাসে একবার বিক্ষোভ প্রদর্শন করবেন এবং বলবেন এখানে খুনিরা থাকে। এর মাধ্যমে তাদের প্রতিবেশীরা জানবে যে সেখানে একজন খুনি থাকে।

তিনি বলেন, আমরা দেশবাসীকে এবং বিদেশে যারা অবস্থান করছে তাদের অনুরোধ করছি এই খুনিদের যদি কোনো তথ্য পান আমাদের জানান। আপনাদের তথ্য সঠিক হলে অবশ্যই আপনাদের পুরস্কৃত করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পালিয়ে থাকা দুই খুনির বিষয়ে আমরা তথ্য জানি। খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আর নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। তবে বাকি তিন খুনির অবস্থান স্পষ্ট নয়। তারা কোথায় আছেন, কেউ জানাতে পারলে পুরস্কার দেব।

তিনি বলেন, কানাডার বিশেষ আইন আছে যে তারা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে দেয় না। আমরা অনুরোধ করব নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে। আর রাশেদ চৌধুরীর নথি পর্যালোচনা করা হচ্ছে। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী।

আব্দুল মোমেন বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সরকার থাকাকালে খুনিদের মদদ দেওয়া হয়েছে। তাদের প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা এতদিন পর কেসটি হাতে নিয়েছি। আমি দেশবাসীকে বলবো, আপনারা এতদিন খুনিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি কেন? করলে হয়তো এসব সরকার তাদের এত মদদ দিত না।

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares