সিরাজগঞ্জে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা এসএমই ঋন বিতরণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
Spread the love
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আজ (১০ আগষ্ট) মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেল কক্ষে বাংলাদেশ পল্রী উন্নয়ন বোর্ড শাহজাদপুর, সিরাজগঞ্জের আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা এসএমই ঋন বিতরণ অনুষ্ঠিত হয়েছে, এসএমই ঋন বিতরণে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস-চেয়াম্যান মোঃ লিয়াকত আলী,সিরাজগঞ্জ জেলার ডিডি জিহাদ, ইউসিসি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাহাবুর রহমান। বক্তব্য শেষে শাহজাদপুরের কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১৩ জন পল্লী উদ্যোক্তার মাঝে ২৬ লক্ষ টাকার চেক প্রদান করেন।