মোঃ আতিকুর রহমান শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
সোমবার, ৯ আগস্ট, ২০২১
Spread the love
মোঃ আতিকুর রহমান শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বিষধর সাপের কামড়ে রাহেলা বেগম (৪১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।পরিবার সুত্রে জানা যায়, রাতে স্বামী-স্ত্রী একসাথে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রাহেলা বেগম চিৎকার করে উঠে স্বামীকে সাপে কামড় দিয়েছে বলে জানান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।শৈলকুপা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: সুজায়েত হোসেন সাপের কামড়ে ওই গৃহবধূ মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।