1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শেখ কামালের অবদান জাতি আজীবন স্মরণ রাখবে - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

শেখ কামালের অবদান জাতি আজীবন স্মরণ রাখবে

মো: খায়রুল ইসলাম নরসিংদী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
Spread the love

মো: খায়রুল ইসলাম নরসিংদী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালকে জাতি আজীবন স্মরণ রাখবে। ক্রীড়াঙ্গন, মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীতেও তাঁর রয়েছে ব্যাপক অবদান। শেখ কামালের প্রতিষ্ঠিত ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়া চক্র বিশ্বব্যাপী প্রশংসিত।আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা চত্বরে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। ঘোড়াশাল পৌরমেয়র শরীফুল হকও পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিলভিয়া স্নিগ্ধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসিরউদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোজ্জামেল হক মন্টু, ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সৈয়দ জাবেদ হোসেন আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র শেখ কামালের হাত ধরে স্বাধীন বাংলাদেশে আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের খেলাধুলার প্রসারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন তিনি। খেলাধুলার প্রতি প্রচন্ড আবেগ থেকে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে ফুটবল জাগরণের ইতিহাস রচনা করেন শেখ কামাল । তিনি নিজেও ছিলেন একজন কৃতি ক্রীড়াবিদ। খেলতেন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল আর ভলিবল।শুধু খেলাধুলা নয়-সঙ্গীত, বিতর্ক, অভিনয়, উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে কোথায় ছিলেন না শেখ কামাল? সাংস্কৃতিক অঙ্গনেও ছিল শেখ কামাল সফল পদচারণা। ‘স্পন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলা গানে সৃষ্টি করেছিলেন নতুন এক ধারা। বলা যেতে পারে, বাংলাদেশে পপ সঙ্গীতের সূচনা হয়েছিল শেখ কামালের হাত ধরে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares