1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি:

সময় টিভির চিত্র সাংবাদিককে মারধর, থানায় মামলা

রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১
Spread the love
রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঢাকার সাভারে একটি অনুমোদনহীন বহুতল ভবনের সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলা ও মারধরের শিকার হওয়া সময় টিভির চিত্র সাংবাদিক থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।শনিবার  আশুলিয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২-৩জনকে আসামি করে মামলাটি দায়ের করেন চিত্র সাংবাদিক মনির হোসেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভোলা জেলার সদর থানার পাঙ্গসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুস সোবহান, পাবনা জেলার সুজানগর থানার মানিকহাট গ্রামের ইসলাম মন্ডলের ছেলে রবিউল ইসলাম ও মো. ফারুক। তারা সবাই আশুলিয়ার কবরস্থান রোড এলাকার আমিন মডেল টাউন এলাকার বাসিন্দা।মামলার এজাহারে বলা হয়, আশুলিয়ার আমিন মডেল টাউন এলাকার মারজান টাওয়ার নামে অনুমোদনহীন নয়তলা ভবনের সংবাদ সংগ্রহে যান ওই সাংবাদিক। এসময় তার উপর হামলা চালিয়ে তাকে কিল, ঘুষি ও লাথি মেরে নিলাফোলা জখম করে সন্ত্রাসীরা। সময় টিভির ক্যামেরা ও বুম ভাঙচুর করা হয়। গাড়ি চালক রাশেদ এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। ভেঙ্গে ফেলা হয় মোবাইল ফোন। তবে পুরো ঘটনাটি ধারণ হয় সিসিটিভিতে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ শিকদার  বলেন, ‘ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। দুপুরে তাদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।এদিকে সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক মনির হোসেনকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে আশুলিয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।উল্লেখ্য, সাভার ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসের আওতাধীন নয়তলা ভবনটি অনুমোদনহীন ছাড়াই ৫২ জন মিলে যৌথ ভাবে নির্মাণ করেন। পরে গত ২ জানুয়ারী অনুমোদন ছাড়া ভবনটি নির্মাণ করায় সাভার ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (উপ-সচিব) মোহাম্মদ বশিরুল হক ভুঞা স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়। নির্মাণকাজ বন্ধসহ ভবনের বাসিন্দাদের ১০ দিনের মধ্যে ভবন ত্যাগের নির্দেশ দেয়া হয় নোটিশে। এরপর ৩ ফেব্রুয়ারি ভবন মালিকদের পক্ষে শারাফাত আলী অনুমোদন ছাড়া ভবন নির্মাণের কথা স্বীকার করে ক্যান্টনমেন্ট বরাবর ক্ষমা চেয়ে একটি আবেদন করেন। পরবর্তীতে মালিকপক্ষ উচ্চ আদালতের সরণাপন্ন হন বলে জানা গেছে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি