1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি:

মানিকগঞ্জ পাটুরিয়ায় লঞ্চ মালিককে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
Spread the love

মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত চার লঞ্চের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন নৌ-পরিবহন অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।

১৭ জুলাই শনিবার দুপুরে পাটুরিয়া লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত লঞ্চগুলোর মধ্যে পানসি নামে লঞ্চ মালিককে তিন হাজার, ব্ল্যাকবার্ড নামের লঞ্চ মালিককে পাঁচ হাজার, অনিকা নামে লঞ্চ মালিককে দুই হাজার ও ফাতেহা নুর নামের লঞ্চ মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পাটুরিয়া লঞ্চঘাট ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, করোনার বিস্তার রোধে কঠোর লকডাউন শিথিল করায় ২২ দিন বন্ধ থাকার পরে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চালু হয় যাত্রীবাহী লঞ্চ চলাচল। এ কারণে লঞ্চের অনেক মালিকই কাগজপত্র নবায়ন করতে পারে নাই।

ঈদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জেলার যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৩টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। কাগজপত্র ঠিক না থাকায় এর মধ্যে চার লঞ্চ মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, ঈদকে সামনে রেখে পাটুরিয়া লঞ্চঘাট হয়ে গ্রামের বাড়ি যাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ। এসব যাত্রীদের নির্বিঘ্নে নৌপথ পারাপারের ক্ষেত্রে পাটুরিয়া লঞ্চঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় চারটি লঞ্চ মালিককে জরিমানা করা হয়।##

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি