1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের গতি কমায় ২০ মিনিটে ৩ রোগীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
Spread the love

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের গতি কমে যাওয়ায় তিন রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। মৃত ওই তিন রোগী আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, অক্সিজেন সরবরাহ যন্ত্রের কোনো ক্রটি হয়নি। তবে সকালে গাড়ি থেকে ট্যাংকে অক্সিজেন ভর্তি করার সময় কোনো সমস্যা হয়ে থাকতে পারে। কী হয়েছে তা আমার জানা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ অনন্ত কুমার বিশ্বাস বলেন, সকালে অক্সিজেনের গাড়ি থেকে ট্যাংকে অক্সিজেন ঢোকানোর কাজ চলছিল। ওই সময়ে টেকনিক্যাল কারণে অক্সিজেনের প্রবাহ কমিয়ে দিতে হয়। অক্সিজেনের গতি কমিয়ে দেওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন মুমূর্ষু তিন রোগীর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ‘এটি একটি টেকনিক্যাল সমস্যা’।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি