মোরশেদ আলম,পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
শুক্রবার, ২ জুলাই, ২০২১
Spread the love
মোরশেদ আলম,পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
চট্টগ্রামের পটিয়া পৌরসভা আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মুহাম্মদ হানিফের ছোট ভাই ও বর্তমান পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশের চাচা এবং দৈনিক আজাদীর পটিয়া প্রতিনিধি শফিউল আজমের মামা।তিনি পটিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের দক্ষিন গোবিন্দরখীল মরহুম সুফী মুহাম্মদ নুরুল্লাহর ছেলে। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী ও পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল পৃথকভাবে শোকবার্তা প্রেরন করে মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন।