1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

পটিয়ায় ধসে পড়লো কালারপুল সেতুর তিন গার্ডার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ জুন, ২০২১
Spread the love

চট্টগ্রাম: পটিয়ার শিকলবাহা কালারপুল সেতুর ৩টি গার্ডার ধসে পড়েছে। পিলারের ওপর গার্ডারগুলো স্থাপনের সময় ক্রেনের তার ছিঁড়ে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনায় সেতুর কাজে নিয়োজিত ৩ কর্মচারী আহত হয়েছেন।

আহতরা হলেন- মোহাম্মদ রবিউল (৩০), মোহাম্মদ মফিজ (২৮) ও ফেরদৌস (৪০)। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।

কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ নুর বাংলানিউজকে জানান, শিকলবাহা খালে নির্মাণাধীন সেতুতে গার্ডার বসানোর সময় ৩টি ধসে পড়ে। এতে ৩ শ্রমিক আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) দোহাজারীর নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, সেতুর কাজ প্রায় শেষ। তিনটি গার্ডার ধসে পড়ার খবর পেয়েছি।

জানা গেছে, ১৯৯৫ সালে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) শিকলবাহা খালের ওপর কালারপুল বেইলি সেতু নির্মাণ করে। সেতুটির দৈর্ঘ্য ছিল ৫৭০ ফুট ও প্রস্থ ১২ ফুট। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে পণ্যবাহী বার্জের আঘাতে সেতুটির একাংশ বিধ্বস্ত হয়। ২০১৩ সালে ৪ কোটি টাকা ব্যয়ে সেতুটি সংস্কার করা হয়। ২০১৪ সালে এটি উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে সেতুটির নামকরণ করা হয়।

পটিয়ার কোলাগাঁও ও কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন সীমান্তে এ সেতু। বর্তমানে সওজ বিভাগের অধীনে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে গার্ডার সেতু নির্মাণের কাজ চলছে। সেতুটির নির্মাণকাজ ছিল রানা বিল্ডার্স ও হাসান বিল্ডার্সের হাতে। তাদের কাছ থেকে কাজটি কিনে নেয় জাকির এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি জুন মাসে সেতুটি চালু করার কথা ছিল।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি