1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আশরাফুলের অপরাজিত ৭২ রানের অসাধারন ইনিংসে আবাহনীকে হারালো শেখ জামাল - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

আশরাফুলের অপরাজিত ৭২ রানের অসাধারন ইনিংসে আবাহনীকে হারালো শেখ জামাল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
Spread the love

আশরাফুলের অপরাজিত ৭২ রানের অসাধারন ইনিংসে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেডকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই পরাজয়ে শিরোপা ধরে রাখা নিয়ে কিছুটা সংশয় দেখা দিল বর্তমান চ্যাম্পিয়নদের।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে লিটনের ক্যালকুলেটিভ ৭১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে আবাহনী লিমিটেড। ৫১ বল থেকে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ৭১ রান আসে তার ব্যাট থেকে।

এছাড়া অন্যান্যদের মধ্যে নাঈম শেখ ২৮ বলে ৪২, আফিফ হোসেন ধ্রুব ১৫ বলে ১৯ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ১৭ বলে ১৬ রান করেন।

শেখ জামালের মিনহাজুল ও জিয়াউর দুটি করে ও মোহাম্মদ এনামুল একটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১২ রানের মধ্যে ওপেনার সৈকত আলী ও ইমরুল কায়েসকে হারিয়ে বিপর্যয়ে পড়ে শেখ জামাল। এরপরই নাসির হোসেন কে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুল। ৪টি চার ও ২টি ছক্কায় নাসির ২২ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন।

এরপর আশরাফুলের সাথে যোগ দেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ২২ বলে ৩৬ রান করে সোহান বিদায় নিলেও আশরাফুল তার সময়োচিত ব্যাটিং অব্যাহত রাখেন, পূর্ণ করেন অর্ধশতক। তার এই ৭২ রানের পথে অসাধারন সব শর্ট যা মনে করিয়ে দিচ্ছিলো তার ক্যারিয়ারের সোনালী অতীত। ৮টি চার ও ২টি ছক্কায় তার গড়া ৪৮ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসের সাথে দলের জয়ে বড় ভূমিকা রেখেছে জিয়াউর রহমানের ৯ বলে ২২ রানের ক্যামিও, যে ইনিংসে ছিল ২টি করে চার-ছক্কা।

শেষপর্যন্ত ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল।

সংক্ষিপ্ত স্কোর

টস : আবাহনী লিমিটেড

আবাহনী লিমিটেড : ১৭৩/৭ (২০ ওভার)
লিটন ৭০, নাঈম ৪২
আফ্রিদি ২৫/২, জিয়া ৪২/২

শেখ জামাল ধানমন্ডি লিমিটেড : ১৭৫/৪ (১৮.৩ ওভার)
আশরাফুল ৭২*, সোহান ৩৬, নাসির ৩৬, জিয়া ২২*
বিপ্লব ২৭/১, তানজিম সাকিব ৩১/১

ফল : শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares