সোহাঈদ খান জিয়া, চাঁদপুর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
মঙ্গলবার, ২২ জুন, ২০২১
Spread the love
সোহাঈদ খান জিয়া, চাঁদপুর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) অভিযান চালিয়ে ফয়সাল শেখ(৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে।২১ জুন সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের অফিসার ইনচার্জ টানটু সাহার নেতৃত্বে এসআই মোঃ মোতাহের হোসেন শাহীন, এএসআই নেছার আহমেদ, এএসআই এনায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাঁদপুর সদরের সাপদী গ্রাম হতে মাদক বিক্রেতা ফয়সাল শেখ (৩২), পিতা-রফিক শেখ, সাং-ক্লাব রোড বড় ষ্টেশন, বর্তমানে – সাং – সাপদী (আলী আক্কাস মোল্লার ভাড়াটিয়া), এর সেমি পাকা বসত ঘর হতে দুই হাজার দশ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।