1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটিতে মাশরাফি - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটিতে মাশরাফি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
Spread the love

নড়াইল জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। রোববার (২০ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত প্যাডে নড়াইল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির সূত্রে জানা যায়, ৭৫ সদস্যবিশিষ্ট কমিটিতে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন সদস্যপদে। সদস্য তালিকার চার নম্বরে রয়েছে তার নাম। এছাড়াও উক্ত কমিটিতে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন রয়েছেন উপদেষ্টা হিসেবে।

এর আগে গত বছরের ৩১ ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার প্রথম জেলা আওয়ামী লীগের কোনো কমিটিতে পদ পেয়েছেন তিনি।

এদিকে মাশরাফি বিন মর্তুজা নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও নড়াইলবাসী।

জানা গেছে, ২০১৯ সালের ৩ ডিসেম্বর নড়াইল আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি ও নিজাম উদ্দিন খান নিলু সাধারণ সম্পাদক হন।

সম্মেলনের দীর্ঘদিন পর ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ফজলুর রহমান জিন্নাহ, সৈয়দ মোহাম্মদ আলী, আঞ্জুমান আরা, গোলাম নবী, আইয়ুব আলী, এমদাদুল ইসলাম, শাহিদুল ইসলাম শাহী প্রমুখ।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বাবুল কুমার সাহা, রাসেদুল বাশার ডলার ও আবু হেনা মোস্তফা কামাল স্বপন। আইনবিষয়ক সম্পাদক হয়েছেন আলমগীর সিদ্দিকী।

সদস্য সোহরাব হেসেন বিশ্বাস, বিএম কবিরুল হক মুক্তি, অচিন কুমার চক্রবর্তী, মলয় কুমার কুণ্ডু, ওমর ফারুক, সরদাস মাহাবুব, উত্তম কুমার ঘোষসহ ৭৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares