1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যান মঈন বরখাস্ত - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিজেএফ এর সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে সড়কে গতিরোধ করে মারধর রাঙ্গামাটির জুরাছড়ির মৈদং ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নীলফামারীর ডিমলায় ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণ গোপালগঞ্জে রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে বিদ্যুতের তার পঞ্চগড় তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে যোগদান করলেন আনোয়ার হোসাইন দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যান মঈন বরখাস্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১
Spread the love
চুয়াডাঙ্গা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ দণ্ডপ্রাপ্ত হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন বরখাস্ত হয়েছেন। বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাৎ মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ১৭ই মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাধীন সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন, টি, আর-২৮৩/১৯ (জি আর-২৪৭/১৯) (দামুড়হুদা থানায় দায়েরকৃত মামলা নং-৪৩ তারিখ: ৩০/৫/২০১৯) এ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চুয়াডাঙ্গা কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং জেলা প্রশাসক চুয়াডাঙ্গা বর্ণিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন। তাই তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে মনে করে সরকার। এছাড়া সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিনের দ্বারা সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী তাকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে গত ১৭ই মে প্রজ্ঞাপনটি জেলা প্রশাসক ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। সোমবার (৩১শে মে) বিকেলে আদেশটি কার্যকর করতে সীমান্ত ইউনিয়ন পরিষদের সচিবকে প্রজ্ঞাপনটি পাঠান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন। উল্লেখ্য, গত ২৪শে জানুয়ারি বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাৎ মামলায় আদালত মঈন উদ্দিনের অনুপস্থিতিতে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত। ২৬শে জানুয়ারি সাজাপ্রাপ্ত মোঃ মঈন উদ্দিন চুয়াডাঙ্গা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন আদালতের বিচারিক হাকিম মিজানুর রহমান। মোঃ মঈন উদ্দিন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে এবং জীবননগর উপজেলা যুবদলের সভাপতি।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares