খুলনার রূপসায় উপজেলা প্রশাসনের বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাজার জিয়ারত
খুলনা জেলা প্রতিনিধি,শেখ মাহাবুব আলম,দৈনিক শিরোমণিঃ
আপডেট :
রবিবার, ১৬ মে, ২০২১
Spread the love
খুলনা জেলা প্রতিনিধি,শেখ মাহাবুব আলম,দৈনিক শিরোমণিঃ
গত ১৬ মে দুপুরে রূপসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, নবাগত নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাংবাদিক আব্দুল কাদের, ফ ম আইয়ুব আলী, চিত্ত রঞ্জন সেন, বেনজির হোসেন, নাইমুজ্জামান শরীফ, ও শেখ মাহাবুব আলম ইউপি সদস্য রিনা পারভীন, ইলিয়াছ হোসেন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল করিম। এরপর নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আদি ভিটা পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।