1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ঈদগাহের প্রস্তুতি - সাভারে বিক্রি বেড়েছে আতর-টুপির - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার

ঈদগাহের প্রস্তুতি – সাভারে বিক্রি বেড়েছে আতর-টুপির

রেদোয়ান হাসান,সাভার,ঢাকা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
Spread the love
রেদোয়ান হাসান,সাভার,ঢাকা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
ঈদের বাকি আর মাত্র একদিন। অন্যান্য কেনাকাটা শেষে এবার চলছে ঈদগাহে নামাজে যাবার প্রস্তুতি হিসেবে আতর, টুপি, জায়নামাজ ও সুরমা কেনাবেচার ধুম পড়েছে।বৃহস্পতিবার (১৩ মে) সাভার বাজার, নামা বাজার, ধামরাই বাজার, বাইপাইল বাজারে ঘুরে এই চিত্র দেখা গেছে।বাজারগুলোতে দেখা যায়, ঈদের কেনাকাটায় আতর ও টুপি কিনছেন ক্রেতারা। প্রায় সব দোকানেই কম বেশি ভিড় দেখা গেছে।আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় টুপি কিনছিলেন শরিফুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, ঈদের জামা-কাপর কেনা শেষ। এখন ঈদগায় যাবার জন্যে টুপি, আতর ও জায়নামাজ কিনলাম।স্বামীর জন্যে আতর কিনছিলেন সানজিদা জান্নাত নামে আরেক ক্রেতা। তিনি বলেন, পাঞ্জাবি, প্যান্ট কিনেছি গতকালকেই। টুপি আর আতর কেনা বাকি ছিল। ঈদের নামাজে যাবার সময় একটু সুগন্ধি না হলে কেমন যেনো লাগে।গত দুইদিনে আতর ও টুপির বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা বলছেন, সৌদি আরব, ইন্ডিয়ান ও দুবাইয়ের আতর বেশি চলছে। জানা যায়, ২০টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত দামের আতর বিক্রি করা হচ্ছে এসব দোকানে। ব্র্যান্ডের মধ্যে বেস্ট, এক্সপোর্ট, ডার্ক, অ্যাসেল, ডি’আভ, অ্যাপল, আইসবার, যানাশিন, অরেঞ্জ, রোজ মাস্ক, ম্যাগনেট, হোয়াইট মাস্ক, নাজিম ব্র্যান্ডের আতর বেশি বিক্রি হচ্ছে।এছাড়া ৫০টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা মূল্যের টুপিও রয়েছে। তবে বিদেশি টুপির চেয়ে দেশি টুপিই বেশি বিক্রি হচ্ছে। বিশেষ করে ৩০০ টাকার মধ্যেই দেশীয় অনেক ভালো টুপি পাওয়া যায়।ধামরাইয়ের টুপি বিক্রেতা নুরুল ইসলাম বলেন, সারা বছরের চেয়ে এই সময়ে বেশি টুপি ও আতর বিক্রি হয়। আর ঈদের এক দুইদিন আগেই বিক্রি বাড়ে। এবারো সেভাবেই বিক্রি বেড়েছে।সাভারের আরেক টুপি বিক্রেতা ফয়সাল হোসেন বলেন, গত দুইদিনে বিক্রি বেড়েছে। তবে ভয়ে ছিলাম, করোনার কারণে বিক্রি একদমই কম হয় কি না।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares