1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে পালানো নীল গাই মধুপুরে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১
Spread the love

টাঙ্গাইলের মধুপুরের পাহা‌ড়ি বনাঞ্চল থে‌কে এক‌টি নীলগাই উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে। প্রাণীটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থে‌কে পা‌লি‌য়ে যায়।

সোমবার (১০ মে) উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা এলাকার ঝোপঝাড় থেকে গ্রামবাসী নীলগাইটি আটক করে। নীলগাইটি দেখতে শত শত মানুষ ভিড় করে। এরপর প্রাণীটি বন বিভাগের হেফাজতে দেন স্থানীয়রা।

জানা যায়, দুদিন ধরে বন্য এ প্রাণীটি আশপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। সোমবার বিকালে গ্রামবাসিরা ফাঁদ পেতে নীলগাই টি ধরেন।

মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুনুর রশীদ জানান, ধরা পড়া প্রাণী‌টি নীলগাই নিশ্চিত হওয়ার পর প্রাণহানি রোধে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। প‌রে বনকর্মীরা সেখা‌নে হা‌জির হন।

মধুপুর বনাঞ্চ‌লের সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার জানান, এটি ভারতীয় নীলগাই। এক বছর আগে সীমান্ত পেরিয়ে দিনাজপুর এলাকায় ঢুকে পড়লে এটিকে ধরা হয়। পরব‌র্তী সময়ে প্রাণী‌টি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়। এরপর গত ১০ ফেব্রুয়ারি সাফারি পার্ক থেকেও পালিয়ে যায়।

তি‌নি আরও জানান, জেলার সখীপুর গজারী বনে থাকার সময় সাফারি পার্কের কর্মীরা ট্রাঙ্কুলাইজাইরে চেষ্টা করে নীলগাইটিকে ধরতে ব্যর্থ হন। বর্তমা‌নে প্রাণীটি এখন সুস্থ রয়েছে। গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের জন্য বিরল প্রজাতির প্রাণীটির প্রাণটি রক্ষা করা সম্ভব হয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি