1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আজ থেকে পশ্চিমবঙ্গে ট্রেন চলাচল বন্ধ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

আজ থেকে পশ্চিমবঙ্গে ট্রেন চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
Spread the love

করোনার কারণে ভারতের পশ্চিমবঙ্গে আজ বৃহস্পতিবার (০৬ মে) থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীদের একাংশ। নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ দিনের জন্য পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

নবান্নের বিজ্ঞপ্তিতে ১৪ দিনের জন্য লোকাল ট্রেন বন্ধ থাকার কথা বলা হলেও ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এ রাজ্যের সব লোকাল ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে থেকেই পশ্চিমবঙ্গের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় একাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফলে কমেছিল ট্রেনের সংখ্যা। এখন লোকাল ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করা হল।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার অফিসে ৫০ শতাংশ হাজিরা করা হচ্ছে। শপিংমল, স্পা, জিম, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সব সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমাবেশ বন্ধ থাকবে। ৫০ জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান করা যাবে। এজন্য অনুমতি নিতে হবে। এবার ভার্চুয়ালি রবীন্দ্র জয়ন্তী করা হবে।

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে আরও যেসব বিধিনিষেধ থাকছে, একনজরে জেনে নিন…

* সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
* বাস ও মেট্রোর সংখ্যা সংখ্যায় অর্ধেক হবে।
* স্বর্ণালঙ্কারের দোকান দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।
* বিমানে যাতায়াতে কোভিড রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক।
* বেসরকারি সংস্থায় ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফর্ম হোম করতে হবে।
* শপিং মল, জিম, রেস্তরাঁ ও বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
* সকাল ৭টা থেকে সকাল ১০টা ও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাজার খোলা থাকবে।
* দূরপাল্লার ট্রেন ও আন্তঃরাজ্য বাস চলাচলে কোভিড নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares