সাভারে শতাধিক এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছে ঢাকা জেলা(উত্তর) ছাত্রলীগ।
রোববার (২রা মে) পৌরসভার রাজাসনের (৮ নং ওয়ার্ড) দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় ছাত্রলীগ নেতা মো: ইলিয়াস মুন্সির উদ্যোগে এ ইফতার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা(উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামসহ ঢাকা জেলা(উত্তর)ছাত্রলীগ নেতাকর্মীরা
এসময় ইফতারে অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক এতিম শিক্ষার্থী।
পরে সংক্ষিপ্ত আকারে বক্তারা বলেন, রমজান আরবি সালের একটি মহিমান্বিত মাস। এইমাসে প্রত্যেকটা সামর্থ্যবানের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। ভেদাভেদ ভুলে একে অপরের হাত ধরে ভাতৃত্বের বন্ধন ছড়িয়ে দেয়া।
তারা বলেন, ছাত্রলীগ সবসময় গণমানুষের পাশে দাঁড়িয়েছে। কাঁধে কাঁধ মিলিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা এতিমদের সঙ্গে নিজেদের একবেলা ইফতার ভাগাভাগি করে নিলাম।