1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পশ্চিমবঙ্গের ভোট গণনা: তৃণমূল এগিয়ে ১৫৯টিতে, বিজেপি ১৩২ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

পশ্চিমবঙ্গের ভোট গণনা: তৃণমূল এগিয়ে ১৫৯টিতে, বিজেপি ১৩২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মে, ২০২১
Spread the love

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে আজ। ইতোমধ্যেই শুরু হয়েছে ভোট গণনা।

আজ রোববার (২ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে পোস্টাল ব্যালট এবং সকাল ৮টা থেকে শুরু হয় ইভিএম’র ভোটগণনা।

সবার নজর পশ্চিমবঙ্গে ২৯২টি বিধানসভা আসনে। ২০১১ বিধানসভায় রাজ্যে পালাবদলের পর থেকে মমতার তৃণমূল সরকার রয়েছে ক্ষমতায়। তৃতীয় বারের জন্য ফের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন বলেই দাবি করেছে শাসক দল। অন্য দিকে এ বার বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকার ক্ষমতায় আসবে বলে দাবি করেছে বিজেপি শিবির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ১৫৯টি আসনে এবং বিজেপি ১৩২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এখন পর্যন্ত তৃণমূল ১৪৭ আসনে এবং বিজেপি ৮৫ আসনে এগিয়ে রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা ভোটে বিজেপি রাজ্যটিতে মাত্র তিনটি আসনে জয় পেয়েছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে সেই বিজেপিই ১৮টি আসনে জয়লাভ করে। তখন থেকেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন। তার সেই স্বপ্ন সত্যি হবে নাকি তৃতীয়বারের মতো মমতা ফের ক্ষমতায় ফিরবেন; জানা যাবে আজ।

মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন? নাকি সেখানকার মানুষ রাজ্যটি তুলে দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে? এক্সিট পোল বলছে- পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতেই হচ্ছে আরও কিছুটা সময়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares