1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ভারতের বাইরে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা সেরামের - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ভারতের বাইরে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা সেরামের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ মে, ২০২১
Spread the love

ভারতের বাইরে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে বড় নির্মাতা প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। ভ্যাকসিনের উৎপাদন আরও বাড়াতে সংস্থাটি এই পরিকল্পনা করছে বলে শনিবার (১ মে) এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

সেরাম ইনস্টিটিউটের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আদর পুনেওয়ালা জানিয়েছেন, ভারতজুড়ে কোভিশিল্ডের সরবরাহে সমস্যা হচ্ছে। উৎপাদন আরও বাড়াতে হবে। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যেই সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও শুক্রবার জানান তিনি। যদিও কী ঘোষণা দেওয়া হবে, বা ভারতের বাইরে কোন দেশে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে; সে বিষয়ে কিছু বলেননি তিনি।

গত সপ্তাহে সংস্থাটির এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছিলেন, আগামী জুলাই মাসের মধ্যে প্রতি মাসে ১০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের করার লক্ষ্যমাত্রা নিয়েছে সেরাম। যদিও ভ্যাকসিন সংকটের কারণে মে মাসের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করা হচ্ছে বলে পরে জানিয়েছিলেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ভয়াবহভাবে বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৫২৩ জন। মহামারি শুরুর পর থেকে দেশটিতে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে চার লাখের ঘর।

গত ১৬ জানুয়ারি থেকে ভারতজুড়ে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। শুরু থেকেই বেশ জোর গতিতে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম চললেও এপ্রিলের শেষের দিকে দেশটিতে ভ্যাকসিনের স্বল্পতা দেখা দেয়। আর তাই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী ৬ মাসের মধ্যে ভ্যাকসিন উৎপাদনের বার্ষিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি থেকে ৩০ কোটি নির্ধারণ করেছে সেরাম ইনস্টিটিউট।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares