1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বোয়ালমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
Spread the love
মুকুল বোস বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে ২৩ থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোহাম্মদ খালেদুর রহমান।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এদিন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সকল শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্য কেন্দ্রে আগত ৫ বছরের কম বয়সী সকল শিশুদের আইএমসিআই নিউট্রিশন কর্নারে উচ্চতা, ওজন, মুয়াক পরিমাপ এবং জিএমপি কার্ড পুরন করা হয়। হাসপাতালে আগত ৫ বছরের নিচে কম বয়সী সকল শিশুদের জন্য হালকা পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
এছাড়া রবিবার বীরমুক্তিযোদ্ধা ও ষাটোর্ধ ব্যক্তিদের মেডিকেল চেক আপ, রক্তের গ্লুকোজ ও রক্তচাপ নির্নয় করা হবে। পরদিন সোমবার কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান করা হবে। মঙ্গলবার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এবং বুধবার আশ্রয়ন প্রকল্পসহ গুচ্ছগ্রামে পুষ্টিকর খাবার বিতরণ করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি