1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রাজশাহীতে বিয়ের দাবির জেরে ননিকা রানীকে  হত্যাঃ পিবিআই - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা নরসিংদীর মনোহরদীতে অটোচালককে কুপিয়ে হত্যা নান্দাইলে মসজিদের ওয়াকফ সম্পত্তি, আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন মুন্সীগঞ্জ গজারিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ১ যশোর থেকে নিষিদ্ধ সিরাপসহ তিন মাদক পাচারকারী আটক কুমিল্লায় চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার খুলনা থেকে অন্য জেলায় সার পাচারের চেষ্টা ব্যবসায়ীকে জরিমানা ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

রাজশাহীতে বিয়ের দাবির জেরে ননিকা রানীকে  হত্যাঃ পিবিআই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
Spread the love
 লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ রাজশাহী রেলওয়ে থানার জিআরপি পুলিশ নিতাইয়ের সাথে ননিকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের দাবি করায় ননিকাকে খুন করে ড্রামের ভেতর ঢুকিয়ে সিটি হাট এলাকার একটি ডোবায় ফেলে আসা হয়।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি বিয়ের জন্য চাপ দেয়াতেই ননিকাকে খুন করে নিতাই। তাকে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় একটি ভাড়া করা ফ্ল্যাটে ডেকে শ্বাসরোধে হত্যা করে ড্রামে ভরে করে ফেলে আসেন নিতাই। এতে সহযোগিতা করেন মাইক্রোবাসের চালকসহ আরও দুজন। তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- পুলিশ কনস্টেবল নিতাই চন্দ্র সরকার (৪৩)। তার বাড়ি পাবনার আতাইকুলা উপজেলার চরাডাঙ্গা গ্রামে। তার স্ত্রীও বগুড়ায় পুলিশে কর্মরত। তার ৩ সহযোগী নগরের কাশিয়াডাঙ্গা থানার আদারীপাড়ার কবির আহম্মেদ (৩০), রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার সুমন আলী (৩৪) এবং মাইক্রোবাসচালক নগরীর বিলশিমলা এলাকার আব্দুর রহমান (২৫)। রোববার (১৮ এপ্রিল) পিবিআই তাদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে রাজশাহী শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘রাজশাহী নগরীর সিটিহাট এলাকার একটি ডোবায় পড়ে থাকা ড্রামের ভেতর থেকে গত শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তরুণীর লাশ উদ্ধার করা হয়।
রোববার (১৮ এপ্রিল) নিহত ওই তরুণীর পরিচয় শনাক্ত করে তার পরিবার। নিহত তরুণীর নাম ননিকা রানী রায় (২৪)। তিনি ঠাকুরগাঁও সদরের মিলনপুরের নিপেন চন্দ্র বর্মণের মেয়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে ননিকা তার ডিপ্লোমা ডিগ্রি সমাপ্ত করে নার্সের চাকরি করতেন। নিহতের মোবাইলের সূত্র এবং ওই এলাকার সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত কনস্টেবল নিতাইকে শনাক্ত করা হয়েছে বলেও পিবিআই সূত্রে জানা গেছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares