1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

লকডাউন বাস্তবায়নে পুলিশ মাঠে কাজ করছেঃ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
Spread the love
লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো: গোলাম রুহুল কুদ্দুস বলেছেন, লকডাউন বাস্তবায়নে সরকারি যে নির্দেশনা আছে সে গুলো পরিপূর্ণ ভাবে বাস্তবায়নের জন্য পুলিশ প্রথম হতেই মাঠে আছে। চেকপোস্ট গুলোর ব্যাপারে কঠোর অবস্থানে আছে পুলিশ। “নিজে নিরাপদ থাকি, রাষ্ট্রকে নিরাপদ রাখি” আমরা এই লক্ষ্যে কাজ করছি। এজন্য আমাদের যে চেকপোস্ট গুলো আছে সেগুলোতে চেক করছি। নগরীর যে প্রধান চারটি চেক পোস্ট আছে সেগুলোতে কঠোর নজরদারি ও তাদারকি করা হচ্ছে। এছাড়াও আরএমপির প্রায় ২৫ টিরও অধিক টহল ও চেকপোস্ট আছে সেগুলোতে সিনিয়র অফিসাররা তাদারকি করছে। তিনি রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পবা থানাধীন নওহাটা কলেজ মোড়ে পুলিশ চেকপোস্টে লকডাউন পরিস্থিতি পরিদর্শণের সময় জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরো বলেন, শুধু পুলিশকে সচেতন করলে হবে না। জনগণকে নিজেদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে সচেতন হতে হবে। লকডাউন বাস্তবায়নে অফিসাররা স্বশরীরে মাঠে আছে। একান্ত জরুরী কাজ ছাড়া একজনও যেনো বাড়ীর বাইরে বের না হয়, সে বিষয়টি আমরা নিশ্চিত করছি বলে জানান আরএমপি উপ-পুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস।
পবা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় পবা থানার সকল এলাকায় লকডাউন কার্যকর করার জন্য রাস্তায় রাস্তায় চলছে পুলিশের টহল। এছাড়াও নওহাটা কলেজ মোড় পুলিশ চেকপোস্টে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সকালের দিকে নওহাটা বাজার, কলেজ মোড় ও শাহপাড়া এলাকায় কয়েকটি জরুরি প্রয়োজনীয় দোকানপাট খোলা থাকলেও যাঁরা পুলিশকে বাইরে বেরনোর উপযুক্ত কারণ দেখাতে পারেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি শেখ মোঃ গোলাম মোস্তফা।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি