1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পাকিস্তানে ৬ পুলিশ সদস্যকে জিম্মি করল টিএলপি - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

পাকিস্তানে ৬ পুলিশ সদস্যকে জিম্মি করল টিএলপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
Spread the love

পাকিস্তানের কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী তেহরিক-ই-লাব্বায়েক পাকিস্তান (টিএলপি)-এর সমর্থকরা ৬ পুলিশ সদস্যকে জিম্মি করেছে। রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। টিএলপি নেতাকে গ্রেফতারের ঘটনায় টানা বিক্ষোভের মধ্যে এ ঘটনা ঘটল।

টিএলপির পক্ষ থেকে পাকিস্তান সরকারকে ২০ এপ্রিলের মধ্যে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আলটিমেটাম দেওয়া হয়েছে। মহানবী (সা.) এর কার্টুন প্রকাশের জেরে তারা এ দাবি তুলেছে। এ ঘটনায় টিএলপির নেতাকে গ্রেফতার করা হয়। এতে দেশজুড়ে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় অন্তত চারজন নিহত, শতাধিক আহত ও কয়েক হাজারকে গ্রেফতার করা হয়। সহিংসতা চালানোর অভিযোগে টিএলপিকে নিষিদ্ধ করে পাকিস্তান।

লাহোর পুলিশের মুখপাত্র আরিফ রানা জানান, জিম্মি করা ছয়জনের মধ্যে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা ও আধা সামরিক বাহিনীর দুই সদস্য রয়েছেন।

রানা বলেন, টিএলপি কর্মীদের দুটি তেলের ট্যাংকার রয়েছে। এগুলোতে কয়েক হাজার লিটার পেট্রোল ভর্তি আছে। নিরাপত্তাবাহিনীর কর্মকর্তাদের লক্ষ্য করে তারা পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করছে। মাঝে মাঝে গুলিও ছুড়ছে। এতে ১১ কর্মকর্তা আহত হয়েছেন।

টিএলপি মুখপাত্র শফিক আমিনি জানান, রবিবার পুলিশ তাদের চার সমর্থককে হত্যা করেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত সপ্তাহে টিএলপি নিষিদ্ধ হওয়ায় সংগঠনটির কোনো খবর প্রকাশ করছে না পাকিস্তানের সংবাদমাধ্যম। এ ছাড়া সংঘর্ষস্থলে রবিবার মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।

টিএলপির প্রধান কার্যালয় অভিমুখী লাহোরের চক ইয়াতিমকাহান এলাকার সব রাস্তা বন্ধ রয়েছে।

এর আগে শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, টিএলপিকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ তারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সহিংসতা ও হামলা চালাচ্ছে।
খবর রয়টার্স

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares