1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি ইসরায়েল-গ্রিসের - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি ইসরায়েল-গ্রিসের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
Spread the love

ইসরায়েল ও গ্রিস তাদের মধ্যকার সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। ইসরায়েল বলছে, দুই দেশের বিমানবাহিনী যৌথ মহড়া শুরুর করায় তাদের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন শক্তিশালী হবে।

আলজাজিরা জানায়, এ চুক্তির মধ্যে অন্তভুক্ত রয়েছে গ্রিসের বিমানবাহিনীর জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।

রোববার (১৯ এপ্রিল) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, এতে দেশটির প্রতিরক্ষা ঠিকাদার এলবিট সিস্টেমসের সঙ্গে ২২ বছর মেয়াদি ১.৬৫ বিলিয়নের চুক্তি অন্তভুক্ত রয়েছে।

ইসরায়েলের নিজস্ব ফ্লাইট একাডেমির মডেলের নির্মিত হবে এ প্রশিক্ষণ কেন্দ্র। যেখানে থাকছে ইতালির তৈরি ১০এম-৩৪৬ এয়ারক্রাফট।

এ ছাড়া গ্রিসের টি-৬ এয়ারক্রাফটের পরিমার্জন ও পরিচালনার জন্য সরঞ্জাম সরবরাহ করবে এলবিট। সঙ্গে থাকবে প্রশিক্ষণ, সিমুলেটর ও লজিস্টিকস সাহায্য।

এ নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছে, “আমি নিশ্চিত যে এই কর্মসূচি ইসরায়েল ও গ্রিসের অর্থনীতিকে সক্ষমতা বাড়িয়ে তুলবে ও শক্তিশালী করবে। এভাবে আমাদের দুই দেশের মধ্যে অংশীদারত্ব প্রতিরক্ষা, অর্থনৈতিক ও রাজনৈতিক স্তরে আরও গভীর হবে।”

শুক্রবার সাইপ্রাসে সংযুক্ত আরব আমিরাত, গ্রিস, সাইপ্রাস ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হয়। সেখানে দেশগুলো পারস্পরিক সহযোগিতা জোরদারের সম্মত হওয়ার পরই প্রতিরক্ষা চুক্তির ঘোষণা এলো।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রবিবার ইসরায়েল ও গ্রিসের মধ্যে যৌথ মহড়া শুরু হয়েছে।

সাম্প্রতিক কয়েক মাসে ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাস সাগরতলে বৈদ্যুতিক লাইন ও গ্যাস পাইপলাইন নিয়ে একাধিক উদ্যোগ নিয়েছে। যা তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্ককে খেপিয়ে তুলেছে। গত মাসে ইসরায়েল জানায়, তার গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে নৌ মহড়া চালিয়েছে।

সাগরে গ্যাস অনুসন্ধানে জাহাজ পাঠিয়ে সম্প্রতি গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে বিবাদে জড়ায় তুরস্ক। সেই বিরোধের মাঝে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল গ্রিস।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares