1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ : নিহত ৫ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ : নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
Spread the love

বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের মধ্যে পশ্চিমবঙ্গের কুচ বিহার জেলায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। সবাই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। খবর এনডিটিভির।

শনিবার কুচ বিহারের শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে সংঘর্ষে জড়ায় প্রতিদ্বন্দ্বি দুই দলের সমর্থক ও কর্মীরা। তৃণমূল কংগ্রেসের দাবি নিহতরা সবাই তাদের কর্মী। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে রাজ্যের ক্ষমতাসীন দলটি। তৃণমূলের অভিযোগ বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। এ ঘটনার বিষয়ে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গে চতুর্থ দফার নির্বাচনে ৪৪টি আসনে ভোটগ্রহণ চলছে। পরে আরও চার ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২ মে ফলাফল ঘোষণা করা হবে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শীতলকুচির পাঠানটুলি এলাকায় প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া এক ব্যক্তিকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করলে সংঘর্ষ শুরু হয়। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যাক্তিকে ৮৫ নাম্বার বুথ থেকে টেনে বের করে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ এই হত্যাকাণ্ডের নেপথ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপি’র হাত রায়েছে। তবে বিজেপি’র অভিযোগ নিহত ব্যক্তি তাদের ওই বুথের পোলিং এজেন্ট। আর তাকে হত্যার জন্য রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছে দলটি।

তৃণমূল কংগ্রেসের এক বিবৃতিতে হত্যাকাণ্ডের জন্য বিজেপির দুষ্কৃতিকারীদের দায়ী করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সকাল থেকেই বিজেপি’র দুষ্কৃতিকারীরা মানুষকে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত করার চেষ্টা করতে থাকে। একই সময়ে (কেন্দ্রীয় বাহিনী) সিআরপিএফ বিজেপি’র পক্ষে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে। মানুষকে কেন ভোট দিতে দেওয়া হচ্ছে না তা জানতে তৃণমূল কর্মীরা যখন গিয়েছে তখন বিজেপির দুষ্কৃতিকারীরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে হামলা শুরু করে। এরপরই সিআরপিএফ গুলি চালানো শুরু করে আর এতে তৃণমূলের পাঁচ কর্মী নিহত হয়।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, মারাত্মক এই হামলার পরও নির্বাচন কমিশন কোনো প্রতিক্রিয়া না জানানোটা দুঃখজনক। পুলিশি নির্দেশে সংঘটিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। উর্দি পরিহিত মানুষেরা সন্ত্রাসীদের মতো আচরণ করা লজ্জাজনক।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares