1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আলিবাবাকে রেকর্ড ২৭৫ কোটি মার্কিন ডলার জরিমানা - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মে অভিযোগে জামালপুরের নরুন্দি বাজার থেকে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যার প্রধান আসামির মৃত্যুদন্ড খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে তিন জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ পাবনার ব্রিজটির উচ্চতা কম:নৌযান চলাচল বন্ধ হতে পারে ময়মনসিংহ ফুলবাড়িয়ায় এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ ফরিদপুরে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ছোট ভাই পালিয়েছে নারায়ণগঞ্জে জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা

আলিবাবাকে রেকর্ড ২৭৫ কোটি মার্কিন ডলার জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
Spread the love

বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি করায় আলিবাবা গ্রুপকে ১৮ বিলিয়ন ইউয়ান (২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার) জরিমানা করেছেন চীনের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। দেশটিতে এ ধরনের জরিমানার ক্ষেত্রে এটিই সর্বোচ্চ রেকর্ড।

অবশ্য টেকজায়ান্ট আলিবাবার জন্য এই অর্থের পরিমাণ বেশ ছোটই। ২০১৯ সালে তারা যে পরিমাণ মুনাফা লাভ করেছিল, এই জরিমানা তার তুলনায় ৪ শতাংশ মাত্র।

গত অক্টোবরে চীনের নীতিনির্ধারণী ব্যবস্থার কড়া সমালোচনা করেছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা ও ধনকুবের জ্যাক মা। এর পর থেকেই চীন সরকারের তোপের মুখে পড়ে তার প্রতিষ্ঠানটি।

গত ডিসেম্বরে চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসন (এসএএমআর) আলিবাবার বিরুদ্ধে নীতিভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে। এর আগে স্থগিত করা হয় আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও পরিকল্পনা।

শনিবার এসএএমআর জানিয়েছে, আলিবাবা তার ব্যবসায়ীদের অন্য ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ করে দিয়ে ২০১৫ সাল থেকে ‘একচেটিয়া বাজার আধিপত্য’ কায়েম করেছে বলে তদন্তে প্রমাণ পেয়েছে তারা।

চীনা প্রশাসনের দাবি, আলিবাবার এ ধরনের কর্মকাণ্ড পণ্যের অবাধ চলাচল বাধাগ্রস্ত করে এবং ব্যবসায়িক স্বার্থের ক্ষতি করার মাধ্যমে চীনের একচেটিয়া বাজারবিরোধী আইন লঙ্ঘন করছে।

এ কারণে বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্মটিকে অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদার এবং ভোক্তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে ‘পুরোপুরি সংশোধন’ আনার নির্দেশ দিয়েছে এসএএমআর।

সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে প্রকাশিত এক বিবৃতিতে আলিবাবা জানিয়েছে, তারা এ জরিমানার বিষয়টি গ্রহণ করছে এবং চীনা প্রশাসনের নীতি পুরোপুরি কার্যকর করবে।
খবর রয়টার্স

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares