1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাইডেনের আমন্ত্রণপত্র নিয়ে আজ ঢাকা আসছেন জন কেরি - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বাইডেনের আমন্ত্রণপত্র নিয়ে আজ ঢাকা আসছেন জন কেরি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
Spread the love

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক দিনের সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার (৯ এপ্রিল) ঢাকা আসছেন।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত লিডার্স সামিট অন ক্লাইমেটে যোগ দেয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণপত্র তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছে দেবেন। শীর্ষ সম্মেলনটি আগামী ২২ ও ২৩ এপ্রিল ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে দিল্লি থেকে মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছবেন জন কেরি। এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবউদ্দীনের সাথে বৈঠক করবেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যাবেন কেরি। ওই সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে জো বাইডেনের দেয়া লিডার্স সামিট অন ক্লাইমেটে যোগ দেয়ার আমন্ত্রণপত্র তুলে দেবেন।

কেরির সফরকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, জলবায়ুসংক্রান্ত বাংলাদেশের অগ্রাধিকারে থাকা ইস্যুগুলো আমরা কেরির কাছে তুলে ধরবো। এ ব্যাপারে বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো সম্পর্কে তাকে অবগত করা হবে। আমরা মনে করি, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ-খাওয়ানো এ সমস্যা সমাধানের জন্য যথেষ্ঠ নয়। জলবায়ুর পরিবর্তনরোধের ওপর গুরুত্ব দিতে হবে। আর এই সংক্রান্ত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন চায় বাংলাদেশ।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার প্রথম দিনই জো বাইডেন এই সিদ্ধান্ত পাল্টে দেন। পরবর্তী সময়ে তিনি জলবায়ু বিষয়ে আলোচনার জন্য বিশ্ব নেতৃবৃন্দের একটি সম্মেলন আয়োজনের ঘোষণা দেন।

বাইডেন প্রশাসনের ক্ষমতা নেয়ার পর জন কেরি বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা। তার সফরে জলবায়ু পরিবর্তন ছাড়াও রোহিঙ্গা সঙ্কটসহ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হতে পারে। ঢাকায় তিনি আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি কূটনীতিকদের সাথেও মতবিনিময় করতে পারেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares