1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নরসিংদীতে পাগলের হাতে ২ কৃষক খুন, আহত-১ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

নরসিংদীতে পাগলের হাতে ২ কৃষক খুন, আহত-১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
Spread the love

মো: খায়রুল ইসলাম,নরসিংদী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ইউনুস আলী (২৮) নামে এক পাগলের ছুরিকাঘাতে ২ কৃষক খুন হয়েছে এবং একজন মারাত্বকভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নস্থ ছগরিয়াপাড়া গ্রামে।
পুলিশ এবং এলাকাবাসী জানায়, ঐ গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে ইউনুস আলী বেশ কিছুদিন যাবৎ মানষিক ভারসাম্যহীন অবস্থায় চলাফিরা করত। ঘটনার দিন সকাল আনুমানিক ৯টার সময় ইউনুস আলী তার মা’র সাথে ঝগড়া হয় একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে মাকে আঘাত করলে গেলে ইউনুসের মা পাশ্ববর্তী বাড়িতে গিয়ে প্রাণরক্ষা করে। পরবর্তীতে ইউনুস আলী একটি ছুরি ও রামদা নিয়ে বাড়ির পাশে ঘাষ খাওয়া অবস্থায় একটি ছাগলকে কুপিয়ে টুকরো টুকরো করে মেরে ফেলে। এ ঘটনা দেখতে পেয়ে বাড়ির পাশ্ববর্তী আলী আকবর (৬৮) ঘটনাস্থলে আসলে তাকে ইউনুস আলী এলোপাতারীভাবে কুপিয়ে ও ছুরিকাঘাত করে মারাত্বকভাবে আহত করে। অতিরিক্ত রক্ষক্ষরণের ফলে আলী আকবর ঘটনাস্থলে মারা যায়। এসময় পাশ্ববর্তী বাড়ির ফরহাদ (৫৫) ঘটনাস্থলে দৌড়ে আসলে ইউনুস আলী তাকেও এলোপাতারীভাবে কুপিয়ে মারাত্বকভাবে আহত করে এবং সাথে সাথেই ফরহাদ মারা যায়। এদেরকে দেখার জন্য সেন্টু মিয়া (৬০) নামে একব্যক্তি ঘটনাস্থলে আসলে ইউনুস তাকেও এলোপাতারীভাবে ছুরিকাঘাতে মারাত্বকভাবে আহত হয়। পরে এলাকাবাসীর একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনুস আলীকে ধরার চেষ্টা করলে ইউনুস আলী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী চারদিক ঘেরাও করে ঘাতক ইউনুস আলীকে আটক করতে সক্ষম হয় এবং গণপিটুনী দিয়ে তাকে পুলিশের নিকট সোর্পদ করে। এদিকে মুমুর্ষ অবস্থায় সেন্টু মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করে। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। নজরপুর ইউপি চেয়ারম্যান মো: বাদল সরকারের সাথে আলাপ করলে তিনি জানান, ইউনুস আলী দীর্ঘদিন যাবৎ মানষিক রোগে ভুগছিল। ইউনুস আলীর মা ফজিল্লাতুন্নেছা জানান, তার স্বামী দেওয়ান আলী হাজী বেশ কয়েক বছর যাবৎ সৌদি আরবে চাকরি নিয়ে বসবাস করছে। অনেক সময় মাদকের টাকার জন্য ইউনুস আলী তার মাকে চাপ সৃষ্টি করত এবং টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে তাকে মারধোর করত। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares