1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫০ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫০

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
Spread the love

তাইওয়ানে একটি টানেলের ভেতরে ট্রেন দুর্ঘটনায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক মানুষ। গত চার দশকের মধ্যে তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় এটাই সবচেয়ে বেশি প্রাণঘাতী।

স্থানীয় সময় শুক্রবার পূর্ব তাইওয়ানে এই দুর্ঘটনা ঘটে। রাজধানী তাইপে থেকে তাইটংগামী এক্সপ্রেস ট্রেনটিতে প্রায় পাঁচশ যাত্রী ছিলেন, যাদের একটি বড় অংশ পর্যটক।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, রক্ষণাবেক্ষণের একটি গাড়ি হঠাৎ ট্রেন লাইনের উপরে চলে আসলে এই দুর্ঘটনা ঘটে। আসন খালি না থাকায় ট্রেনের ভেতরে অনেকে দাঁড়িয়েও ছিলেন। ট্রেন দুর্ঘটনায় পড়লে প্রচণ্ড ঝাঁকিতে তাদের অনেকে ছিটকে পড়েন। ওই ট্রেনের চালকও আছেন নিহতদের মধ্যে।

শুক্রবার রাতে দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে জীবিতদের উদ্ধার কাজ শেষ হয়। ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা ট্রেনের ভেতর থেকে আরও বেশ কিছু মৃতদেহের খণ্ডাংশ উদ্ধার করেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাইওয়ানের একটি সংবাদমাধ্যমকে এক নারী বলেন, ‘হঠাৎ করে একটি বিরাট ঝাঁকুনি হলো, আর আমি পড়ে গেলাম। আর আমরা জানালার কাচ ভেঙে ট্রেন থেকে বের হয়ে ছাদের ওপরে উঠে এলাম।’

কর্তৃপক্ষ বলছে, পেছনের দুটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব বগি ক্ষতিগ্রস্ত হয়নি সেখান থেকে যাত্রীরা তাদের মালামাল নিয়ে লাইনের পাশ দিয়ে হেঁটে বের হয়ে আসেন।

রয়টার্স জানিয়েছে, অনেক যাত্রী তাদের সুটকেস, ব্যাগ ফেলে ট্রেনের ছাদ দিয়ে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসেন, এর পর উদ্ধারকারীরা তাদের নেমে আসতে সহায়তা করেন।

গত কয়েক দশকের মধ্যে এটি হচ্ছে তাইওয়ানের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা।

সর্বশেষ ২০১৮ সালে তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত হয়েছিল। এ ছাড়া ১৯৯১ সালে দুটো ট্রেনের সংঘর্ষে ৩০ জন নিহত এবং ১১২ জন আহত হন।
খবর বিবিসি ও রয়টার্স

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares