1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ফ্লয়েড হত্যা : চাওভিনের সাজা হতে পারে ৪০ বছর - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ফ্লয়েড হত্যা : চাওভিনের সাজা হতে পারে ৪০ বছর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
Spread the love

যুক্তরাষ্ট্রে গত বছর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যা করে মিনিয়াপোলিস শহরের এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। ডেরেক চাওভিন নামের ওই পুলিশের কর্মকর্তা হাঁটু দিয়ে ৯ মিনিট জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে ধরে রাখেন। এ ঘটনার একটি ভিডিও গত বছর যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিল। নিমর্ম এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে।

এ চাঞ্চল্যকর হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মধ্যে ৪৫ বছর বয়স্ক ডেরেক চাওভিন হলেন প্রধান আসামী। দোষী সাব্যস্ত হলে এই মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে। ইতোমধ্যে পুলিশ বাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। তবে চাওভিন তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন।

এই বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যে ১৪ জন জুরি বিচারে অংশ নিচ্ছেন, তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে। পুলিশ কর্মকর্তা চাওভিন যেভাবে হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডকে মাটিতে চেপে ধরে রেখেছিলেন, সেই ভিডিও আদালতে দেখানো হয়।

যখন এই ভিডিওটি দেখানো হচ্ছিল, তখন জুরিরা হাতকড়া পরা অবস্থায় মাটিতে পড়ে থাকা জর্জ ফ্লয়েডের গোঙানি শুনতে পান। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং পাশে দাঁড়িয়ে থাকা লোকজন পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে বার বার অনুরোধ করছিলেন তাকে ছেড়ে দেয়ার জন্য।

বাদী পক্ষের কৌশুলি জেরি ব্লাকওয়েল বলেন, ‘নয় মিনিট এবং ২৯ সেকেণ্ড। এত লম্বা সময় ধরেই এই ঘটনা ঘটেছিল।’

আদালতে যখন ভিডিওটি দেখানো হচ্ছে, তখন ডেরেক চাওভিন গ্রে স্যুট এবং নীল টাই পরে আসামীপক্ষের টেবিলে বসে ছিলেন। তাকে একটি হলুদ প্যাডে নোটও নিতে দেখা যাচ্ছিল।

বাদী পক্ষের কৌঁসুলি জেরি ব্লাকওয়েল তার যুক্তিতর্ক শুরু করেন এই বলে যে, ‘৪৪ বছর বয়সী ডেরেক চাওভিন পুলিশ কর্মকর্তা হিসেবে তার ব্যাজের সন্মান রক্ষা করেননি। কারণ তিনি জর্জ ফ্লয়েডের ওপর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছেন, অযৌক্তিক বল প্রয়োগ করেছেন। তিনি তার হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় এবং পিঠ চেপে ধরে রেখেছিলেন, তার শেষ নিঃশ্বাসটি বেরিয়ে না যাওয়া পর্যন্ত।’

১৪ জন জুরির সবাই যদি সর্বসম্মত সিদ্ধান্তে আসেন, কেবল তবেই ডেরেক চাওভিনকে দোষী বলে রায় দেয়া যাবে। জুরিদের মধ্যে ছয়জন শ্বেতাঙ্গ নারী, তিনজন কৃষ্ণাঙ্গ পুরুষ, দুজন শ্বেতাঙ্গ পুরুষ, দুজন মিশ্র বর্ণের নারী এবং একজন কৃষ্ণাঙ্গ নারী।

জর্জ ফ্লয়েডের হত্যার বিচারকে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ, বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে সম্পর্ক এবং পুলিশের জবাবদিহিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে পুলিশ অফিসারদের বিরুদ্ধে যখন কোন অভিযোগ আনা হয়, তখন তাদের সাজা পাওয়ার ঘটনা খুবই বিরল।

বিচার শুরু হওয়ার আগে মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যরা প্রার্থনায় অংশ নেন। তার ভাই টেরেন্স ফ্লয়েড বলেন, ‘আমরা ঈশ্বরপ্রেমী মানুষ, আমরা গির্জায় যাওয়া মানুষ। কাজেই আমরা শেষ পর্যন্ত এই কথাটাই বলতে চাই- আমরা কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার চাই।’

জর্জ ফ্লয়েডের আরেক ভাই ফিলোনাইস ফ্লয়েড বলেন, ‘আমার বুকে একটা বিরাট ক্ষত তৈরি হয়েছে। এই ক্ষত আমি সারাতে পারবো না.. এজন্যে দরকার জর্জ ফ্লয়েডের জন্য ন্যায়বিচার। এই মামলায় অপরাধীদের দোষী সাব্যস্ত করতে হবে।’
খবর বিবিসি বাংলা

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares