1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সুয়েজ অচল করে দেওয়া সেই জাহাজ অবশেষে ‘সচল’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

সুয়েজ অচল করে দেওয়া সেই জাহাজ অবশেষে ‘সচল’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১
Spread the love

প্রায় এক সপ্তাহ ধরে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জলপথ সুয়েজ খাল অচল করে দেওয়া কন্টেইনারবাহী অতিকায় জাহাজ ‘এভার গিভেন’ অবশেষে সচল হয়েছে।

জাহাজ পর্যবেক্ষক বিভিন্ন সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, জাহাজটি এগোতে শুরু করেছে।

মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-আহরাম জানিয়েছে, ‘ভেসেলফাইন্ডার’ নামের জাহাজের গতিবিধি পর্যবেক্ষক সাইটে সোমবার সকালে দেখা যায়- গত মঙ্গলবার থেকে সুয়েজ খাল বন্ধ করে আটকে থাকা ‘এভার গিভেন’ জাহাজটি সফলভাবে ভাসানো হয়েছে।

মেরিটাইম সার্ভিস প্রোভাইডার ‘ইঞ্চকেইপ’ ঘোষণা দিয়েছে, শেষ পর্যন্ত ‘এভার গিভেন’ জাহাজটি ভাসানো হয়েছে এবং এটি ‘এই মুহূর্তে ঝুঁকিমুক্ত হয়েছে’।

তবে সুয়েজ খাল কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার সুয়েজ খালে ঢোকার পর ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে যায় এবং সংকীর্ণ খালে আড়াআড়ি আটক পড়ে।

এতে সুয়েজ খালকে কেন্দ্র করে ৩০০ জাহাজের জট সৃষ্টি হয়। যে পরিমাণ পণ্য এখন সুয়েজের দুই পাড়ে আটকে আছে, তার পরিমাণ ১০ বিলিয়ন ডলারের বেশি হবে বলে ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়।

ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করা ১৯৩ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটি দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্য পারাপার হয়। এ খালটির কারণেই এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম জলপথ উন্মুক্ত হয়েছে।

জানা গেছে, ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত এভার গিভেন ২ লাখ ২০ হাজার টন কনটেইনার ধারণ করতে পারে। চীন থেকে পণ্যবাহী কনটেইনার নিয়ে পানামায় নিবন্ধিত জাহাজটি নেদারল্যান্ডসে যাচ্ছিল।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares