1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
Spread the love

১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৭ মার্চ) সকাল ৭টায় শুরু হয় ৮ দফা নির্বাচনের প্রথম ধাপের ভোট।

প্রথম দফায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাকুড়া, ঝাড়গ্রামসহ ৩০টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় আরো ৩০টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২৯ এপ্রিল অষ্টম এবং শেষ দফার ভোটগ্রহণের কথা রয়েছে।

মাত্র ৫ বছরে পশ্চিমবঙ্গে বদলে গেছে রাজনীতির অনেক সমীকরণ। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসের কাছে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বিজেপি। তবে পাঁচ বছর পরে এসে এখন তৃণমূলের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কেন্দ্রের শাসক দল বিজেপি। অন্যদিকে একসময়ের টানা শাসন করা বামফ্রন্ট শক্তি হারিয়ে এবার অনেকটা নিয়ম রক্ষার নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানা গেছে।

২০১৬ সালে পশ্চিমবঙ্গে সবশেষ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ ছিল বাম এবং কংগ্রেস। তবে ২৯৪ আসনের বিধানসভায় ২১১টি আসন জিতে সরকার গঠন করে মমতার তৃণমূল। যদিও সরকার গড়তে তাদের দরকার ছিল ১৪৮টি আসন।

সবশেষ বিধানসভা ভোটে ২১১টি আসন জিতেছিল তৃণমূল। বিপরীতে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বাম এবং কংগ্রেস জোট জয়ী হয় ৭৭টি আসনে। তবে তখনও পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির অবস্থান ছিল খুবই দুর্বল। মাত্র ৩টি আসন জিততে সক্ষম হয় দলটি।

২০১৬ সালের বিধানসভায় ভোটের হিসাবে মমতার তৃণমূলের পক্ষে রায় দেন ৪৫ দশমিক ৭ এক শতাংশ মানুষ। অন্যদিকে ভোটের হিসেবে বাম এবং কংগ্রেস জোট পায় ৪০ দশমিক শূন্য ৩ শতাংশ। আর বিজেপির ঝুলিতে যায় মোট ভোটের মাত্র ১০ দশমিক ৩ এক শতাংশ।

তবে বাম এবং কংগ্রেস জোটকে পাশ কাটিয়ে এবার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি। দলটি গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে ব্যাপক শক্তি সঞ্চার করে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়েছে। বিশ্লেষকদেরও ধারণা, এবার মমতার তৃণমূল এবং প্রধানমন্ত্রী মোদির বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares