1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মুম্বাইয়ের একটি কোভিড হাসপাতালে আগুনে দগ্ধ হয়ে নিহত ১০ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

মুম্বাইয়ের একটি কোভিড হাসপাতালে আগুনে দগ্ধ হয়ে নিহত ১০

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
Spread the love

ভারতের মুম্বাইয়ে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে হাসপাতালটি করোনা রোগীদের সেবা দিত।

গতকাল মুম্বাইয়ের একটি হাসপাতালে রাত ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হাসপাতালে নাম সানরাইজ। হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসা সেবা দিত। জানা যায় হাসপাতালটি শপিং মলের চতুর্থ তলায় অবস্থিত।

শুক্রবার ওই হাসপাতাল থেকে ৭০ জনেরও বেশি রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা সবাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। নিহতদের পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘দমকলকর্মীরা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়েছে। তবে যারা ভেন্টিলেটরে ছিলেন, তাদের উদ্ধার করা যায়নি। আমি তাদের পরিবারের কাছে ক্ষমা চাইছি।’

মুখ্যমন্ত্রী জানান, কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্থায়ীভাবে হাসপাতালটি তৈরি করা হয়েছিল। হাসপাতালটির অনুমতিপত্রের মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হওয়ার কথা।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনের সূত্রপাত হয়েছিল শপিংমলের একটি দোকানে, হাসপাতালে নয়। আমি আশ্বাস দিচ্ছি যে, এ ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হবে।’

মুম্বাইয়ে হাসপাতালে আগুনের ঘটনায় টচুইট করে শোক বার্তা জানিয়েছেন ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares