1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
Spread the love

উত্তর কোরিয়া জাপান সাগরে বৃহস্পতিবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্র ও জাপানের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। খবর বিবিসির।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রকে হুমকিস্বরূপ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়।

জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের জলসীমার মধ্যে কোনো ধ্বংসাবশেষ পড়েনি।

টোকিওর দুই কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তা জাপানের বিশেষ নিরাপত্তা অঞ্চলের বাইরে সাগরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এক বছর আগে তারা (উত্তর কোরিয়া) সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। এই পরীক্ষা আমাদের দেশ এবং এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকিস্বরূপ। এটি জাতিসংঘের প্রস্তাবেরও লঙ্ঘন।’

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার দক্ষিণ হ্যামগিয়ং প্রদেশ থেকে জাপান সাগরে দুটি ‘অজানা প্রক্ষেপণ’ চালানো হয়েছে। কোরিয়ায় এই সাগর পূর্ব সাগর নামে পরিচিত। এই ডিভাইস সম্পর্কে তাৎক্ষনিকভাবে আর কোনও তথ্য পাওয়া যায়নি।’

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন ব্লু হাউস জানিয়েছে, তারা এ বিষয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

কয়েকদিন আগেই পীতসাগরে দুটি নন-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার এ সম্পর্কে বাইডেন বলেন, এই পরীক্ষাকে যুক্তরাষ্ট্র উসকানি হিসেবে দেখছে না। ওই স্বল্প দৈর্ঘের ক্ষেপণাস্ত্রগুলো আর্টিলারি বা ক্রুজ ক্ষেপণাস্ত্র হবে বলে ধারণা করা হচ্ছে যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ নয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares