1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জাপার অবস্থা বিধ্বস্ত - রংপুরে বিদিশা এরশাদ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

জাপার অবস্থা বিধ্বস্ত – রংপুরে বিদিশা এরশাদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ মার্চ, ২০২১
Spread the love
শরিফুল ইসলাম, রংপুর : জাতীয় পার্টির বর্তমান অবস্থা বিধ্বস্ত বলে মন্তব্য করেছেন হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।
সোমবার (২২ মার্চ) রংপুর পল্লীনিবাসে হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধি পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।
এ সময় এরশাদপূত্র শাহতা জারাব এরিক এরশাদ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এরশাদের জন্মদিন উপলক্ষে যেভাবে অনুষ্ঠান করা উচিৎ ছিলো তা করা হয়নি। যারা এসব দায়িত্বে ছিলেন তারা দায়সারাভাবে দিবসটি পালন করেছেন। আমরা মাসব্যাপী কর্মসূচি দিয়ে পালন করছি।
বর্তমানে জাপার অবস্থা বিধ্বস্ত।  যারা কেন্দ্রীয় দায়িত্বে আছেন তারাও চলেনা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার যে স্বপ্ন ছিলো তা ধ্বংসের পথে। এর আগেও আমি বলেছিলাম জাপা লাইফ সাপোর্টে। আজও বলছি দলের অবস্থা এখন বিধ্বস্ত।
আপনার পরিকল্পনা কি জানতে চাইলে তিনি নতুন করে জাপাকে সাজিয়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করে বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে জাপাকে নতুন করে গড়ে তুলতে চাই। সেই লক্ষে কাজ শুরু করেছি।  মাঠে নেমে কাজ করছি। এখানে ছেলেকে নিয়ে কবর জেয়ারত করতে আসছি।
বর্তমান নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, উনি কোন জোটকে প্রয়োজন বোধ করেন না। নিজে যা ভাবেন তাই করেন। দলের কাউকেই মানেন না। আমি আগামী নির্বাচনে রংপুরবাসী চাইলে আমি অংশগ্রহণ করবো। তৃণমূল নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থেকে আমাকে চায় আমি ভোটে অংশগ্রহণ করবো। আমার নেতৃত্ব যদি সাধারণ মানুষ মেনে নেয় তাহলে আমি প্রস্তুত।
হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্ট এর চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, এখানে পল্লীবন্ধুর মাজার তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বুয়েটের প্রকৌশলীর সাথে কথা হয়েছে।  এখানে মসজিদ, মাদরাসা তৈরি হবে। এখানকার হাসপাতালটি আরও বেশি উন্নত করা হবে। খুব দ্রুত সময়েই এসব তৈরির কাজ শুরু হবে।
এসময় জাপার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলো। এর আগে দুপুর একটার দিকে ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে নেমে সড়কপথে রংপুরে আসেন তিনি।
কবর পরিদর্শন শেষে এরশাদের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares