1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নভেম্বরের পর ভারতে একদিনে ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

নভেম্বরের পর ভারতে একদিনে ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১
Spread the love

ভারতে গত একদিনে ৪০ হাজার ৯৫৩ জন মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৯ নভেম্বরের পর, যা একদিনে সর্বোচ্চ দৈনিক শনাক্তের সংখ্যা।

এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৫৮ জনে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, পুরোদমে টিকাদান কর্মসূচি চলার মধ্যেই সংক্রমণের এই ঊর্ধ্বগতি দেশটিকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

এতে বেশ কয়েকটি রাজ্য ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, জনসমাম নিষিদ্ধসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের কথা ভাবছে। সবচেয়ে বেশি আক্রান্ত জেলাগুলোতে লকডাউনও ঘোষণা করা হতে পারে।

এক বছর আগে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দক্ষিণ এশিয়ার দেশটিতে শনিবার পর্যন্ত এক কোটি ১৫ লাখ ৫৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, কর্নাটক ও গুজরাটে নতুন কোভিড রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেশি দেখা যাচ্ছে।

এ নিয়ে টানা তিনদিন ভারতে দৈনিক শনাক্ত ৩০ হাজারের বেশি দেখা গেছে। শুক্রবার দেশটি ৩৯ হাজার ৭২৬ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল। গত সপ্তাহ থেকে দেশটিতে প্রতিদিন ২০ হাজারের বেশি পাওয়া যাচ্ছে।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে প্রায় ৪১ হাজার রোগী পাওয়ার কথা জানিয়েছে এর ৮০ দশমিক ৬৩ শতাংশই শনাক্ত হয়েছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট ও ছত্তিশগড়ে।

শনাক্ত রোগী এবং মৃত্যু বিবেচনায় পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এখনো দেশটির অন্য সব অঞ্চলের চেয়ে ওপরে অবস্থান করছে।

মহারাষ্ট্রের পার্শ্ববর্তী মধ্য প্রদেশের রাজধানী ভোপালের পাশাপাশি ইন্দোর ও জবলপুরে শনিবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত লকডাউনে যাচ্ছে। এই তিন শহরের স্কুল-কলেজগুলো ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares