1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মিয়ানমার জান্তার ওপর কড়া নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

মিয়ানমার জান্তার ওপর কড়া নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১
Spread the love

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে জড়িত জান্তা সরকারের ১১জন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী সোমবারই ইইউ পরাষ্ট্রমন্ত্রীরা এই নিষেধাজ্ঞার অনুমোদন দিতে পারেন বলে জানিয়েছেন ইউরোপীয় কূটনীতিকরা। খবর এএফপির।

মিয়ানমার সামরিক বাহিনী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার দেওয়ার বিষয়ে গত মাসেই সম্মতি দিয়েছিল ২৭ দেশের এই জোট।

এক কূটনীতিক জানিয়েছেন, এ সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের সামরিক বাহিনী ও পুলিশের ১১ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব পাস হতে চলেছে। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্ত ও ভিসা কালো তালিকাভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ইইউ’র ওই কূটনীতিক বলেছেন, এ পর্যায়ে মিয়ানমার সেনাসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না থাকলেও আগামী সপ্তাহগুলোতে সেগুলোর ওপরও নিষেধাজ্ঞা আসার জোর সম্ভাবনা রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। ওই দিনই আটক করা হয় অং সান সু চিসহ দেশটির শীর্ষস্থানীয় বেশিরভাগ রাজনৈতিক নেতাকে।

এরপর থেকেই উত্তপ্ত মিয়ানমারের রাজপথ। সেখানে প্রতিদিনই চলছে বিক্ষোভ-সংঘর্ষ। সেনাশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামছে দেশটির সব শ্রেণি-পেশার মানুষ। তবে অভ্যুত্থানবিরোধী আন্দোলনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে জান্তা সরকারও।

স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থার হিসাবে, মিয়ানমারে এ পর্যন্ত জান্তাবিরোধী বিক্ষোভ-সহিংসতায় অন্তত ২৩৪ জন নিহত হয়েছেন।

গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর এমন দমন-পীড়নে আন্তর্জাতিকভাবেও বেশ চাপে রয়েছে মিয়ানমারের সামরিক সরকার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলোর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েছে তারা।

এর আগে, রোহিঙ্গা মুসলিমদের নিপীড়নের কারণে মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপীয় ইউনিয়ন, কালো তালিকাভুক্ত করা হয়েছিল অন্তত ১৪ জন শীর্ষ সেনা ও সীমান্তরক্ষা কর্মকর্তাকে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares