1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ঠাকুরগাঁওয়ে অস্ত্র সহ ২ জেএমবি সদস্য গ্রেফতার - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

ঠাকুরগাঁওয়ে অস্ত্র সহ ২ জেএমবি সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
Spread the love
এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক,৩ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলাম (২৫) নামের দুই জেএমবি সদস্যকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার রাতে জেলার রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দুজন আপন সহদর ও ওই এলাকার আজাহার আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ হেডকোয়ার্টার্স ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশ রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ এর নেতৃত্বে বুধবার গভীর রাতে রাণীশংকৈল উপজেলার চেংমারী সম্পদবাড়ী গ্রামের জেএমবির সামরিক বিবাগের পুরাতন সদস্য এমদাদুল ও শহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই উপজেলার পদমপুর (উমরাডাঙ্গী) গ্রামের সাদ্দাম (২৮) এর বসতবাড়ী থেকে ২টি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক,৩ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় আসামী সাদ্দাম হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
এ সময় পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতরা জেএমবির সামরিক বিভাগের সক্রিয় সদস্য। তাদের জেএমবির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ ছিল এবং যেখান থেকে তাদের গ্রেফতার করা হয় সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেএমবির সদস্যরা একত্রিত হতো । পরে তারা সামরিক কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফর করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাণীসংকৈল থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ২টি মামলা রজু হয়েছে এবং আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares