1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল

গোপালপুরে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক বেসরকারীভাবে বিজয়ী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
Spread the love

চতুর্থ ধাপে টাঙ্গাইলের গোপালপুরে পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করছেন ভোটাররা। ভোট গ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলে।

মেয়র পদে প্রাপ্ত ফলাফল:

নৌকা: ১৮৯৬৭ (রকিবুল হক ছানা)
ধানের শীষ: ১৬৮৯ (জাহাঙ্গীর আলম রুবেল)
নারিকেল গাছ: ৪২৮৭ (ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন)

জগ: ১১৫ মোঃ শাহজাহান

মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী রকিবুল হক ছানা নৌকা প্রতীকে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন ।

সরেজমিনে রোববার (১৪ ফেব্রুয়ারি) বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের সুন্দর পরিবেশের চিত্র দেখা গেছে। এ পৌরসভা নির্বাচনে প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট প্রয়োগে কিছুটা অসুবিধা হলেও ব্যালেট পেপারের বাড়তি ঝামেলা নেই বলে জানান ভোটাররা।

হিজুলীপাড়া কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার পিন্টু চন্দ তরফদার জানান, এ কেন্দ্রে ১হাজার ৬০৫ জন ভোটার রয়েছে।

টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান জানান-‘এ পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থী ছাড়াও নয়টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর প্রার্থী ৪১ জন ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। পৌরসভায় ভোটার সংখ্যা ৪০ হাজার ৭৩৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ১০২ জন ও নারী ভোটার রয়েছে ২০ হাজার ৬৩৩ জন। মোট ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।’

উল্লেখ্য সোমবার ৮ই ফেব্রুয়ারী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় , জেলার উধ্বতন কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন, এরই ধারাবাহিকতায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রসাশনের ব্যাপক তৎপরতা দেখা গেছে ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রার্থীরা কিছু অভিযোগ তুললেও,  কোন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেননি ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি