১৪০ বোতল ফেন্সিডিল ও একটি ট্রলি সহ এক মাদক ব্যবসায়ী আটক
রিপোর্টার
আপডেট :
শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
Spread the love
পলাশ মাহমুদ ,বিশেষ প্রতিনিধিঃ শার্শার বাগআঁচড়ায় পুলিশি অভিযানে ১৪০ বোতল ফেন্সিডিল ও একটি ইট বহনকারী ট্রলি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
(২৩ শে জানুয়ারি) শনিবার আনুমানিক সকাল ১০ টার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকাধীন যশোরের শার্শা উপজেলার বসতপুর টু সেতাই পাঁকা রাস্তার উপর থেকে ১৪০বোতল ফেন্সিডিল ও একটি ইট বহনকারী ট্রলি সহ মোঃ জাকারিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ। আটককৃত ব্যক্তি বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মোঃ মোসাদ্দেক মোড়লের ছেলে।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরণ করা হয়েছে।