1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কুষ্টিয়ায় পুলিশ পরিদর্শকের বিরুদ্ধেজেলা ও দায়রা জজ আদালতে দুদকের মামলা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় পুলিশ পরিদর্শকের বিরুদ্ধেজেলা ও দায়রা জজ আদালতে দুদকের মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
Spread the love

হাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

 

দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে স্ত্রীসহ এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তহিদুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন।

মামলায় অভিযুক্তরা হলেন গাংনী থানার সাবেক ওসি এবং বর্তমানে রাঙামাটি জেলার পুলিশ বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে (পিএসটিএস) কর্মরত পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার (৫৩) এবং তার স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ জানুয়ারি থেকে ২০১৯ সালের ২১ এপ্রিল সময়কালে পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার আইনবহির্ভূত ও অবৈধ পন্থায় ২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার সাত শ ৮৪ টাকা এবং তার স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী ৩২ লাখ ৮০ হাজার সাত শ চার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের সমন্বিত তদন্ত দল তদন্তে প্রাথমিক সত্যতা পায়। এরপর দুদক আইনের ২৬ (২),২৭ (১) ও মানি লন্ডারিং আইনের ৪ (২ ও ৩) ধারায় কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে গাংনী থানার সাবেক ওসি হরেন্দ্রনাথ সরকার ফোনে জানান, ‘হ্যাঁ, এর আগে দুদক একটা তদন্ত করেছিল। তবে মামলা হয়েছে,সেটা আমার জানা নাই। প্লিজ দয়া করে বিষয়টি ওই সব নিউজ-টিউজে আইনেন না। উনারা তো আমার ফাইলপত্রও ঠিকভাবে দেখে নাই, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয় নাই। উনারা আন্দাজে কীভাবে কী করলেন আমি বুঝলাম না’।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares