1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সালথায় বাজার মনিটরিং - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সালথায় বাজার মনিটরিং

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
Spread the love

 

বিধান মন্ডল, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এই বাজার মনিটরিং করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার জয়কালী বাজার ও সালথা বাজার মনিটরিং করা হয়।

জানা যায়, বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কৃত্রিম সংকট সৃষ্টির কারণ দেখিয়ে অধিক মুনাফা করার অভিপ্রায়ে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য রাখা হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা স্থানীয় বাজার থেকে বিনা রশিদে পেঁয়াজ ক্রয় করে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে অধিক চড়া মূল্যের কথা বলে ক্রেতা সাধারণকে ঠকিয়ে লাভবান হচ্ছে। বাজার পরিদর্শনকালে সালথা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে এবং বিনা রশিদে ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ বিক্রি করায় একজন আড়তদারকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” মতে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। সকল আড়তদারকে চালান রশিদের মাধ্যমে কেনাবেচা করা এবং দোকানে মূল্য তালিকা টাঙ্গানোর জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কেনার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সময় সালথা উপজেলা কৃষি অফিসার জনাব জীবাংশু দাস; ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব

মোঃ সোহেল শেখ; সালথা বাজার বণিক সমিতির সভাপতি জনাব ফারুকুজ্জামান ফকির মিয়া ও সাধারণ সম্পাদক জনাব বাচ্চু মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং সকল হাট-বাজারে অব্যাহত থাকবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares