1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা নড়াইল নড়াগাতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কোটালীপাড়ায় শুরু হয়েছে ৩ দিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা

সাভারে ব্যবসায়ীদের কোটি টাকা মেরে লাপাত্তা সেই সুজন

রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কেউ বলছেন কোটি টাকা কেউ বা আবার বলছেন তারও বেশি টাকা নিয়ে চম্পট দিয়েছেন সাভারের সেই প্রতারক শাহিদুর রহমান সুজনকে (৩৮)। সুজন সাভার পৌরসভার ৪০/১ মালঞ্চ এলাকার আব্দুল জলিলের ছেলে।সাভার বাজার বাসস্ট্যান্ডের কোরাইশী সুপার মার্কেটের ইলেকট্রনিক্স (ফ্যান) ব্যবসার নামে প্রতারণা ও আত্মসাতের মাধ্যমে বিভিন্ন ডিলার এবং ব্যবসায়ীদের পথে বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে এই সুজনের বিরুদ্ধে।ব্যবসার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিও) পদে যোগ দিয়েছিলেন এই প্রতারক। তারপর থেকেই পরিবর্তন আসে তার রূপ,হাবভাব ও বেশভূষায়।প্রভাবশালীদের নাম ভাঙিয়ে তদবিরসহ বিভিন্ন অপকর্মে উঠে আসতে থাকে তার নাম।বিষয়টি গোচরে আসতেই  প্রতিমন্ত্রীর তার ব্যক্তিগত সহকারীর পদ থেকে সরিয়ে দেন সুজনকে।চলতি বছরের এপ্রিলে রোজার মধ্যে ফুডপান্ডার রাইডার আবদুল লতিফকে মারধরের ভিডিও ভাইরাল হলে আলোচনায় আসেন সুজন। ১৭ এপ্রিল পুলিশ সুজন কে গ্ৰেপ্তার করে চালান দেয় আদালতে। জামিনে মুক্তি পেয়ে ছঁক কষেন প্রতারণা ও অর্থ আত্মসাতের।কোরাইশী সুপার মার্কেটের ১১৭ ও ১১৮ নম্বর দোকান ব্যবসায়ী আব্বাস উদ্দিনের কাছে জালিয়াতির মাধ্যমে বিক্রি করে দেন। গ্রহণ করেন অর্ধকোটি টাকার বেশি অর্থ।একই কায়দায় জালিয়াতি করে অন্যের দোকান আরও এক ব্যবসায়ীর কাছে বিক্রি দেখিয়ে তার কাছ থেকেও হাতে নেন মোটা অংকের অর্থ।গত ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী আব্বাস উদ্দিন সুজনের প্রতারণার বিষয়ে সাভার মডেল থানায় অভিযোগ করলে গা ঢাকা দেয় এই প্রতারক। তারপর থেকেই কোরাইশী সুপার মার্কেট ঘিরে ভিড় জমতে থাকে সুজনের প্রতারণার শিকার অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, মৌখিকভাবে সুজনের বিরুদ্ধে অনেকেই থানায় অভিযোগ করতে এসেছেন। অনেকে লিখিত অভিযোগ করে গেছেন। তার বিরুদ্ধে প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে উল্লেখ করে ওসি বলেন, গা ঢাকা দিয়ে ও আইনের হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। তাকে ধরা পড়তেই হবে।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি