1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা

সাখাওয়াত হোসেন সাকা, ব‍্যুরো প্রধান :
  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে শনিবার রাত আটটার দিকে সৌদি প্রবাসী নবী উল্যার  ঘরে ডুকে তার স্ত্রী মরিয়ম আক্তার (৩৩) ও শিশু কন্যা সাদিয়া (৮)কে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।  তাদের দুই হাত ও মাথায় দারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মুমূর্ষবস্থায় মা-মেয়েকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে । ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর অভিযোগ  জাহিদ হোসেন নামে এক প্রতিবেশী বখাটে এ হামলা চালায়।

স্থানীয় আমানত উল্যা ও এলাকাবাসী জানান, রাতে প্রবাসী নবী উল্যার বাড়ি থেকে তার স্ত্রী ময়িমের চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী ঘটনা ছুটে স্থলে গিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মা ও মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখে ।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ আসিফ মাহমুদ জানান, আহত মরিয়ম আক্তারের দুই হাতের কব্জি কাটা ও মাথায় জখম নিয়ে মা ও মেয়েকে জরুরী বিভাগে আনা হয়। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। আশঙ্কামুক্ত না হওয়ায় মা’কে পঙ্গু হাসপাতাল ও মেয়েকে নিওরো সাইন্স মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান,  জাহিদ নামে একটি ছেলে তাদের কুপিয়ে আহত করেছে বলে স্থানীদের সাথে কথা বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি