1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহাকবি মাইকেল মধুসূদন দত্তর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত রাজৈরে সাংবাদিক আওয়াল ফকিরের মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কোটালীপাড়ায় “বৃক্ষ রোপণ ও চারা বিতরণ” কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ভিসা জালিয়াতির সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত ১ জন গ্রেফতার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন কুয়াকাটায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী গ্রেফতার রাতের আঁধারে বালু কাটার সময় ৫ ড্রেজার শ্রমিক আটক, ড্রেজারে অগ্নিসংযোগ রৌমারীতে ধর্ষণের চেষ্টায় এক ইউপি সদস্য গ্রেপ্তার রংপুর তারাগঞ্জে নিখোঁজের একদিন পর মিললো শিশুর মরদেহ যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা

‘বন্ধুত্বের মৈত্রী বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বন্ধুত্বের মৈত্রী বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। বন্ধুত্বের বন্ধনে জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে কাউকে আলাদা বিভাজন করা যায় না। নিজেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পরিচয়ে পরিচিত না করে মানুষের পরিচয়ে পরিচিত করতে হবে। মৈত্রীর বন্ধন যেন ধর্মীয় চিন্তা-চেতনায় পৃথক না হয়ে যায়।’

‘আস্থা৯৩ ফাউন্ডেশন’ আয়োজিত দিনব্যাপী বন্ধু উৎসব ২০২১ এর উদ্বোধন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (আইডিইবি) কাউন্সিল হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আস্থা৯৩ ফাউন্ডেশনের সভাপতি টিএইচএম জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, ‘বন্ধুত্বের উচ্ছ্বাসের মধ্যে দেশাত্মবোধ, দুর্নীতিবিরোধী মানসিকতা, নৈতিকতা এবং মূল্যবোধকে জাগ্রত করে রাখতে হবে। যে মানুষের ভেতরে স্বচ্ছতা নেই, একাগ্রতা নেই, নিষ্ঠা নেই, অধ্যবসায় নেই, সে মানুষ সফল হতে পারে না’।

তিনি আরও বলেন, ‘চিত্তের বিত্তবানরাই আসল ধনী। বাইরের প্রাচুর্য, অর্থ, দালান-কোঠা দিয়ে কোনোদিন আসল ধনী হওয়া যায় না। এজন্য সন্তানের জন্য বিনিয়োগ করা প্রয়োজন। যাতে সন্তান আদর্শ মানুষ হতে পারে। যাতে তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটে। মানুষের মধ্যে দু’টি প্রবৃত্তি কাজ করে। তার একটি মনুষ্যত্ব, অপরটি হচ্ছে পশুত্ব। সমাজের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে।’

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি