1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত জনগণের সমস্যা সমাধান ও উন্নয়নের অঙ্গীকার সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, পঙ্গুতে ভর্তি লক্ষ্মীপুর রায়পুরে মাদকের ছোবল বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ডিমলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প পরিদর্শন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট গোপালপুর বুক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে মাঠে মিলল নিখোঁজ অটো চালকের রক্তাক্ত লাশ সোনারগাঁওয়ে নয়ন মিয়া হত্যা রহস্য উদঘাটন

পাঁচ রাষ্ট্র প্রধানের আগমনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

রেদোয়ান হাসানঃসাভার,ঢাকা।

আগামী ২৬ মার্চ বাঙালি জাতি শ্রদ্ধাভরে পালন করবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আর বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এবছর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের পর্যায়ক্রমে শ্রদ্ধা জানাবেন পাঁচ দেশের রাষ্ট্র প্রধানরা। এ উপলক্ষে ইতোমধ্যেই আগে ভাগেই জাতীয় স্মৃতিসৌধ ধুয়েমুছে পরিষ্কার করে প্রস্তুত রেখেছে গণপূর্ত বিভাগ।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে সাভার গণপূর্ত বিভাগের জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভার গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী ১৭ মার্চ থেকে জাতীয় স্মৃতিসৌধে আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই দিন মালদ্বীপের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ১৯ মার্চ শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, ২২ মার্চ নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী, ২৪ মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সবশেষ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্মৃতিসৌধ প্রাঙ্গনের গিয়ে দেখা গেছে, প্রায় ১ মাস ধরে ধুয়েমুছে ও বাহারি ফুলের সমারোহে সাজিয়ে প্রস্তুত করে তোলা হয়েছে সৌধ প্রাঙ্গণ। লাল-ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টকটকে ফুলের টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। আগেভাগেই গাছ ছেঁটে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা। এছাড়া স্মৃতিসৌধ এলাকার সড়কগুলোতে বাহারি রং এর বাতি দিয়ে সাজানো হয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার  জন্য চারদিকে সিসিটিভির আওতায় আনা হয়েছে।

উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকেই স্মৃতিসৌধে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এ উপলক্ষে গত ১ মার্চ থেকেই স্মৃতিসৌধের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ১৫০ জন কর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধোয়া-মোছা ও সৌন্দর্য্য বর্ধনের কাজ করেছে। শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে জাতীয় স্মৃতিসৌধ ফাঁড়ীর ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বলেন, স্মৃতি সৌধের আশেপাশে এলাকায় ইতিমধ্যে ভারাটিয়াদের সব তথ্য নেওয়া হয়েছে। এছাড়া এই এলাকা কোনো অতিথি আসলে অবশ্যই আমাদেরকে জানিয়ে আসতে হবে। আমাদের পক্ষ থেকে সব সময় নিরাপত্তা জোরদার রয়েছে। প্রতিটি পয়েন্টে পয়েন্টে অস্থায়ী পোষ্ট তৈরি করা হয়েছে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি