1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে অস্ট্রেলিয়ার ভুয়া ভিসার মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাতের ভেড়ামারায় ক্রীড়া সামগ্রী ও চিকিৎসা সহায়তা বিতরণ রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মহাকবি মাইকেল মধুসূদন দত্তর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত রাজৈরে সাংবাদিক আওয়াল ফকিরের মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কোটালীপাড়ায় “বৃক্ষ রোপণ ও চারা বিতরণ” কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ভিসা জালিয়াতির সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত ১ জন গ্রেফতার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন কুয়াকাটায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী গ্রেফতার রাতের আঁধারে বালু কাটার সময় ৫ ড্রেজার শ্রমিক আটক, ড্রেজারে অগ্নিসংযোগ

‘নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সংসদ ভবনস্থ তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সোমবার দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের প্রচার কার্যক্রম ও ভোটের সুষ্ঠু – নিরাপদ পরিবেশ বজায় রেখে প্রথম ধাপের নির্বাচনের সফল আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ ভোটারদেরও ধন্যবাদ জানান।

তিনি বলেন,ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছে, যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ।

২৩ টি পৌরসভার ঘোষিত ফলাফলে ২টিতে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মনগড়া অভিযোগ না করে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার জন্য বিএনপিকেও ধন্যবাদ।

প্রতিটি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে জণগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি ইভিএমের বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে কোনভাবেই অনিয়মের সুযোগ নেই।

নির্বাচন কমিশনের প্রাথমিক সূত্র মতে পৌরসভাসমূহে ৬০ শতাংশেরও বেশি ভোট কাস্ট হয়েছে। কোথাও কোথাও ৭০ থেকে ৮০ শতাংশও ভোট পড়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জণগণ ভোট দিতে পারে না বলে বিএনপির যে মিথ্যা অভিযোগ তা আজ অসারতা প্রমাণিত হয়েছে। পৌর-নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে সরকারের প্রতি জনগনের আস্থা বেড়েছে, বিপরীতে বিএনপির প্রতি জনআস্থার পারদ ক্রমশঃ কমছে।

বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই। ইতিহাসের পাঠ থেকে শিক্ষা নিয়ে খরগোশ এখন সচেতন।

তিনি বলেন, খরগোশের গতিকে ফখরুল সাহেব যদি আওয়ামী লীগের সাথে তুলনা করেন, তাহলে বলবো, জননন্দিত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ সমৃদ্ধির সোনালী সোপানে। শেষ ধাপে পৌঁছানোর আগেই আমাদের মাঝপথে থামার বা ঘুমানোর কোন সুযোগ নেই।

গল্পের কচ্ছপের মতে বিএনপি জণগণের মনের ভাষা বুঝতে না পেরে ধীর গতিতে চলতে থাকবে, কিন্তু আধুনিক প্রযুক্তি মনস্ক, গতিশীল বাংলাদেশ গড়তে সরকার খরগোশের অদম্য গতিতে পৌঁছে যাবে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে বলে আশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মাঝপথে থামিয়ে দেওয়ার কোন অপশক্তি কিংবা অপকৌশল আর কাজে আসবে না।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি