1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত নীলফামারীতে অস্ট্রেলিয়ার ভুয়া ভিসার মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাতের ভেড়ামারায় ক্রীড়া সামগ্রী ও চিকিৎসা সহায়তা বিতরণ রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মহাকবি মাইকেল মধুসূদন দত্তর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত রাজৈরে সাংবাদিক আওয়াল ফকিরের মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কোটালীপাড়ায় “বৃক্ষ রোপণ ও চারা বিতরণ” কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ভিসা জালিয়াতির সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত ১ জন গ্রেফতার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন

নিকোলসের সেঞ্চুরিতে দিনশেষে এগিয়ে নিউজিল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনে আগুন ঝরিয়েছেন ক্যারিবিয়ান বোলার শেনন গ্যাব্রিয়েল। তার দুর্দান্ত বোলিংয়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন কিউই ব্যাটসম্যানরা। তবে দলের বিপর্যয় একা হাতে সামাল দেন হেনরি নিকোলস। তার দুর্দান্ত ব্যাটিংয়েই এগিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা।

ওয়েলিংটন টেস্টে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ১১৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন নিকোলস। তাঁর সঙ্গে এক রানে অপরাজিত আছেন জেমিসন। আগামীকাল চার উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে কিউইরা।

এই টেস্টে একাদশে নেই নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন তিনি। নিয়মিত অধিনায়ককে ছাড়া টস হেরে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকেরা।

আগে বোলিং নিয়ে ভুল করেনি ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শুরুতেই টম বান্ডেলকে ফিরিয়েছেন ক্যারিবীয় শেনন গ্যাব্রিয়েল। ১৪ রানের মাথায় ব্লান্ডেলকে বোল্ড করেন তিনি। ৬৩ রানের সময় ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামকে ফেরান শেমার হোল্ডার। ক্যারিবীয় তরুণের করা অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে কিপারের হাতে ধরা ক্যাচ তুলে দেন ল্যাথাম (২৭)।

এরপর রস টেইলরকে ফিরিয়ে দেন গ্যাব্রিয়েল। উইকেটে থিতু ছিলেন কেবল নিকোলস। ক্যারিবীয় বোলারদের বাধা এড়িয়ে সাবলীলভাবে ব্যাটিং করে যান তিনি। এর মধ্যে সাজঘরে ফিরে যান ইয়াং, ওয়াটলি ও মিচেল। সতীর্থদের আসা যাওয়ার মধ্যেই ১৭৯ বলে ব্যক্তিগত সেঞ্চুরি স্পর্শ করেন নিকোলস। এরপর দিন শেষে অপরাজিত থাকে ১১৭ রানে। নিকোলস না থাকলে হয়তো আজই ব্যাটিংয়ে নামতে পারত ওয়েস্ট ইন্ডিজ।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি